স সোহাগ সোহাগ [ sōhāga ] বি. আদর, প্রণয়পূর্ণ যত্ন। [< সং. সৌভাগ্য]। সোহাগি, সোহাগিনি বিণ. (স্ত্রী.) সোহাগপ্রাপ্তা, আদরিণী।
স সোহম সোহম্, সোহং [ sōham, sōha ] আমিই সে অর্থাত্ ব্রহ্ম ও আমি এক বা আমিই ব্রহ্ম। [< সং. সঃ + অহম্]। সোহংতত্ত্ব বি. ব্রহ্ম ও আত্মা অভিন্ন; এই দার্শনিক তত্ত্ব।
স সোসর সোসর [ sōsara ] বিণ. (প্রা. কা.) তুল্য, সর্বপ্রকারে সমান, সদৃশ (যমদূতের সোসর)। [< সং. সদৃশ বা সম-স্তর]।
স সোল্লাস সোল্লাস [ sōllāsa ] বিণ. উল্লাসযুক্ত। [সং. সহ + উল্লাস]। সোল্লাসে ক্রি-বিণ. উল্লাসের সঙ্গে।