স্বার্থসাধন
স্বার্থসাধন, স্বার্থসিদ্ধি বি. পরের সুখ-সুবিধা অগ্রাহ্য করে কেবল স্বীয় কার্যোদ্ধার বা মঙ্গলসাধন।
স্বার্থপরতা
স্বার্থপরতা, স্বার্থপরায়ণতা বি. স্বার্থপর, স্বার্থপরায়ণ। স্বার্থপর, স্বার্থপরায়ণ বিণ. পরের সুখ-সুবিধা অগ্রাহ্য করে কেবল নিজের স্বার্থসাধনে অতি তত্পর।
স্বার্থপরায়ণ
স্বার্থপর, স্বার্থপরায়ণ বিণ. পরের সুখ-সুবিধা অগ্রাহ্য করে কেবল নিজের স্বার্থসাধনে অতি তত্পর। বি. স্বার্থপরতা, স্বার্থপরায়ণতা।
স্বাস্থ্য
স্বাস্থ্য [ sbāshya ] বি. 1 সুস্থতা, রোগহীনতা, শরীরের সুস্থ অবস্হা (স্বাস্থ্যের প্রয়োজনে খাদ্য, স্বাস্থ্যবর্ধক); 2 সুখ, স্বস্তি; 3 (বাং.) শরীরের অবস্থা (তোমার স্বাস্থ্য কেমন? স্বাস্থ্যের কারণে পদত্যাগ)। [সং. স্বস্থ + য]। স্বাস্থ্যকর, স্বাস্থ্যপদ বিণ. 1 শারীরিক সুস্হতাবিধায়ক; 2 দৈহিক পুষ্টিবর্ধক। স্বাস্থ্যনাশ, স্বাস্থ্যভঙ্গ, স্বাস্থ্যহানি বি. শরীর নষ্ট হওয়া, অসুস্হতা। স্বাস্থ্যপালন বি. 1 স্বাস্থ্যরক্ষা; 2 স্বাস্থ্যরক্ষার জন্য বিধিনিয়ম পালন। স্বাস্থ্যরক্ষা বি. শরীরের সুস্হতা বজায় রাখা। স্বাস্থ্যহীন বিণ. রুগ্ন, অসুস্হ। স্বাস্থ্যোদ্ধার বি. রোগাদিতে নষ্ট স্বাস্থ্যের পুনরুদ্ধার; শরীর ভালো করা।