স সৌত্র সৌত্র [ sautra ] বিণ. 1 সূত্র-সংক্রান্ত; 2 সূত্রানুযায়ী; 3 (সং. ব্যাক.) গণপাঠের বহির্ভূত কিন্তু কোনো বিশেষ শব্দের ব্যুত্পত্তির জন্য সূত্রে উল্লিখিত (সৌত্র ধাতু)। ☐ বি. 1 ব্রাহ্মণ; 2 সৌত্র ধাতু। [সং. সূত্র + অ]।
স সোহং সোহম্, সোহং [ sōham, sōha ] আমিই সে অর্থাত্ ব্রহ্ম ও আমি এক বা আমিই ব্রহ্ম। [< সং. সঃ + অহম্]। সোহংতত্ত্ব বি. ব্রহ্ম ও আত্মা অভিন্ন; এই দার্শনিক তত্ত্ব।
স সৌগন্ধ সৌগন্ধ, সৌগন্ধ্য [ saugandha, saugandhya ] বি. সুমিষ্ট গন্ধ, সৌরভ (কুসুমের সৌগন্ধ)। [সং. সুগন্ধ + অ, য]। সৌগন্ধিক বি. গন্ধবণিক; গন্ধদ্রব্য ব্যবসায়ী।
স সৌকুমার্য সৌকুমার্য [ saukumārya ] বি. সুকুমারত্ন, কমনীয়তা, কোমলতা, লালিত্য (ভাবের ও ভাষার সৌকুমার্য)। [সং. সুকুমার + য]।
স সৌকর্য সৌকর্য [ saukarya ] বি. সহজসাধ্যতা, সুবিধা (ব্যবহারের সৌকর্য, পাঠের সৌকর্য)। [সং. সুকর + য]।