সৌমিত্র

সৌমিত্র, সৌমিত্রি [ saumitra, saumitri ] বি. সুমিত্রার পুত্র, লক্ষ্মণ বা শত্রুঘ্ন। [সং. সুমিত্রা + অ, ই]।

সৌমনস্য

সৌমনস্য [ saumanasya ] বি. 1 প্রসন্নতা; 2 প্রীতি। [সং. সুমনস্ + য]।

সৌরমাস

সৌরমাস বি. (জ্যোতিষ.) সূর্যের এক রাশিতে অবস্হিতি দ্বারা নির্দিষ্ট মাস।

সৌরদিবস

সৌরদিবস (জ্যোতিষ.) ক্রান্তিবৃত্তের একাংশ পরিক্রমণে সূর্যের যে-সময় লাগে।

সৌরজগত

সৌরজগত্ (সৌরজগত, সৌরজগৎ) বি. সূর্য ও তার গ্রহ-উপগ্রহসমূহ।

সৌর

সৌর [ saura ] বি. 1 সূর্যসম্পর্কিত, সূর্যের (সৌর মণ্ডল); 2 সূর্যোপাসক। [সং. সূর (=সূর্য) + অ]। সৌরকর বি. সূর্যকিরণ। সৌরজগত্ বি. সূর্য ও তার গ্রহ-উপগ্রহসমূহ। সৌরদিবস (জ্যোতিষ.) ক্রান্তিবৃত্তের একাংশ পরিক্রমণে সূর্যের যে-সময় লাগে। সৌরমাস বি. (জ্যোতিষ.) সূর্যের এক রাশিতে অবস্হিতি দ্বারা নির্দিষ্ট মাস। সৌরশক্তি বি. সূর্যের তাপ থেকে প্রাপ্ত শক্তি।

সৌম্যতা

সৌম্যতা বি. সৌম্য । সৌম্য [ saumya ] বিণ. 1 প্রশান্ত বা উগ্রতাবিহীন (সৌম্যমূর্তি, সৌম্যভাব); 2 সুন্দর, মনোহর (সৌম্যদর্শন)। ☐ বি. চন্দ্র পুত্র, বুধগ্রহ। [সং. সোম + য]।

সৌম্যা

সৌম্যা স্ত্রী. সৌম্য । সৌম্য [ saumya ] বিণ. 1 প্রশান্ত বা উগ্রতাবিহীন (সৌম্যমূর্তি, সৌম্যভাব); 2 সুন্দর, মনোহর (সৌম্যদর্শন)। ☐ বি. চন্দ্র পুত্র, বুধগ্রহ। [সং. সোম + য]।

সৌম্য

সৌম্য [ saumya ] বিণ. 1 প্রশান্ত বা উগ্রতাবিহীন (সৌম্যমূর্তি, সৌম্যভাব); 2 সুন্দর, মনোহর (সৌম্যদর্শন)। ☐ বি. চন্দ্র পুত্র, বুধগ্রহ। [সং. সোম + য]। স্ত্রী. সৌম্যা। বি. সৌম্যতা।