স সৌষম্য সৌষম্য [ sauṣamya ] বি. বিভিন্ন অংশ বা উপাদানের মধ্যে সংগতি ও সামঞ্জস্য, balance (খাদ্যের সৌষম্য, ছন্দের সৌষম্য)। [সং. সুষম + য]। বিপ. বৈষম্য।
স সৌরি সৌরি [ sauri ] বিণ. সূর্যসম্বন্ধীয়। ☐ বি. 1 সূর্যপুত্র; 2 যম; 3 শনি; 4 কর্ণ। [সং. সূর (=সূর্য) + ই]।
স সৌরাষ্ট্র সৌরাষ্ট্র [ saurāṣṭra ] বি. 1 পশ্চিম ভারতের প্রদেশবিশেষ; 2 কাথিয়াওআড়ের অন্তর্গত রাজ্যসমূহ। ☐ বিণ. (সং.) উক্ত দেশসম্বন্ধীয়। [সং. সুরাষ্ট্র + অ]।
স সৌরভ সৌরভ [ saurabha ] বি. সুগন্ধ। [সং. সুরভি + অ]। সৌরভী বিণ. সৌরভযুক্ত, সুগন্ধ (‘মুকুল মম সুবাসে তব সৌরভী’: রবীন্দ্র)।
স সৌহার্দ সৌহার্দ, সৌহার্দ্য, (বিরল) সৌহৃদ, সৌহৃদ্য [ sauhārda, sauhārdya, sauhṛda, sauhṛdya ] হি. বন্ধুত্ব; প্রীতি; সখ্য। [সং. সুহৃদ্ + অ, য]।
স সৌসাদৃশ্য সৌসাদৃশ্য [ sausādṛśya ] বি. উত্তম বা নিখুঁত সাদৃশ্য, চমত্কার বা সম্পূর্ণ মিল (দুই ভাইয়ের আকৃতিগত সৌসাদৃশ্য)। [সং. সুসদৃশ + য]।
স সৌষ্ঠব সৌষ্ঠব [ sauṣṭhaba ] বি. 1 সুষ্ঠুতা; 2 উত্কর্ষ; 3 সৌন্দর্য; 4 সুগঠন (গৃহের সৌষ্ঠব, অঙ্গসৌষ্ঠব)। [সং. সুষ্ঠু + অ]।