স্কুল

স্কুল [ skula ] বি. যে প্রতিষ্ঠানে শিশু বা কিশোর-কিশোরী শিক্ষার্থীরা শিক্ষা গ্রহণ করতে যায়, বিদ্যালয়। [ইং. school]। স্কুলজীবন বি. স্কুলে পাঠকালীন অবস্হা। স্কুলমাস্টার বি. বিদ্যালয়ের শিক্ষক।

স্কুটার

স্কুটার [ skuṭāra ] বি. অন্তর্দহন ইঞ্জিনচালিত উন্মুক্ত দু-চাকার গাড়িবিশেষ। [ইং. scooter]।

স্টিরিয়ো

স্টিরিয়ো [ sṭiriẏō ] বি. ত্রিমাত্রিক ধ্বনি উত্পাদনকারী যন্ত্রবিশেষ। [ইং. stereo]।

স্টিমার

স্টিমার [ sṭimāra ] বি. বাষ্পচালিত জলযান। [ইং. steamer]।

স্টাইল

স্টাইল [ sṭāila ] বি. 1 আচার-ব্যবহার অথবা আহার-বিহারের বিশিষ্ট রীতি; 2 লেখক গায়ক শিল্পী প্রভৃতির সম্পূর্ণ স্বকীয় শৈলী। [ইং. style]।

স্খলিত

স্খলিত বিণ. 1 পতিত (স্খলিত বসন); 2 চ্যুত (মুষ্টি থেকে স্খলিত); ভ্রষ্ট; 3 অস্পষ্ট উচ্চারিত; 4 প্রতিহত; 5 স্খলনযুক্ত; 6 জড়িত (‘স্খলিত চরণে ছুটিছে কাননে’: রবীন্দ্র)।

স্খলন

স্খলন [ skhalana ] বি. 1 পতন, চ্যুতি (বৃন্ত থেকে স্খলন); 2 পিছলে পড়া বা হোঁচট খাওয়া (পদস্খলন); 3 ভ্রষ্ট হওয়া, বিপথগমন (ধর্মপথ থেকে স্খলন, চরিত্রস্খলন); 4 মোচন, আলগা হওয়া (বন্ধনস্খলন); 5 জড়িত বা অস্পষ্ট উচ্চারণ (বাক্যের স্খলন); 6 বিকলতা, বিকৃতি; 7 ভ্রম হওয়া; 8 অনুদ্দিষ্ট বাক্য বলা। [সং. √ স্খল্ + অন]। স্খলিত বিণ. 1 পতিত (স্খলিত বসন); 2 চ্যুত (মুষ্টি থেকে স্খলিত); ভ্রষ্ট; 3 অস্পষ্ট উচ্চারিত; 4 প্রতিহত; 5 স্খলনযুক্ত; 6 জড়িত (‘স্খলিত চরণে ছুটিছে কাননে’: রবীন্দ্র)।

স্ক্রু

স্ক্রু [ skru ] বি. প্যাঁচযুক্ত ধাতুর কীলকবিশেষ যার সাহায্যে পরস্পর সংলগ্ন বস্তুকে আটকানো যায়। [ইং. screw]।