স্তন্য

স্তন্য [ stanya ] বি. 1 মাতৃস্তনের দুগ্ধ; 2 স্তন। [সং. স্তন + য]। স্তন্যজীবী (-বিন্), স্তন্যপায়ী (-য়িন্) বিণ. শৈশবে মাতৃদুগ্ধের দ্বারা প্রতিপালিত হয় এমন। স্তন্যপান বি. মায়ের বুকের দুধ খাওয়া।

স্তনন্ধয়ী

স্তনন্ধয়ী স্ত্রী. স্তনন্ধয়। স্তনন্ধয় [ stanandhaẏa ] বিণ. স্তন্যপায়ী, অতি শিশু। [সং. স্তন + √ ধে + অ]।

স্তনন্ধয়

স্তনন্ধয় [ stanandhaẏa ] বিণ. স্তন্যপায়ী, অতি শিশু। [সং. স্তন + √ ধে + অ]। স্ত্রী. স্তনন্ধয়ী।

স্তনিত

স্তনিত বিণ. শব্দিত। ☐ বি. 1 মেঘগর্জন; 2 রতিশব্দ।

স্তনন

স্তনন [ stanana ] বি. 1 শব্দ; 2 কাতরধ্বনি; 3 মেঘগর্জন। [সং. √ স্তন্ (গর্জনে) + অন]। স্তনিত বিণ. শব্দিত। ☐ বি. 1 মেঘগর্জন; 2 রতিশব্দ।

স্টেশনমাস্টার

স্টেশনমাস্টার বি. স্টেশনের অধ্যক্ষ বা তত্ত্বাবধায়ক। [ইং. station master]।

স্টেশন

স্টেশন [ sṭēśana ] বি. রেল স্টিমার জাহাজ প্রভৃতি ভিড়াবার নির্দিষ্ট স্হান বা তার বাড়ি। [ইং. station]। স্টেশনমাস্টার বি. স্টেশনের অধ্যক্ষ বা তত্ত্বাবধায়ক। [ইং. station master]।

স্টিল

স্টিল [ sṭila ] বি. ইস্পাত। [ইং. steel]।

স্তব

স্তব [ staba ] বি. 1 স্তুতি, মাহাত্ম্যকীর্তন; 2 গুণকীর্তন; 3 স্তোত্র। [সং. √ স্তু + অ]। স্তবক বি. স্তব। স্তবন বি. মাহাত্ম্যকীর্তন, স্তব করা, স্তুতি। স্তাবক বি. স্তবকারী, গুণগায়ক; খোশামুদে (‘নিত্য স্তাবকের স্তব’: দ্বি. রা)। স্তাবকতা বি. খোশামোদ।