স স্তম্ব স্তম্ব [ stamba ] বি. 1 ধান প্রভৃতি গাছের ডাঁটা; 2 কাণ্ডহীন বৃক্ষ; 3 ঝাড়; 4 তৃণাদির আঁটি বা গোছা। [সং. √ স্হা + অম্ব]। স্তম্বেরম বি. হাতি।
স স্তব্ধতা স্তব্ধতা বি. স্তব্ধ। স্তব্ধ [ stabdha ] বিণ. 1 থেমেছে এমন, নিশ্চল; 2 নিবারিত (মুখরতা স্তব্ধ); 3 দৃঢ়ীভূত; 4 বধির। [সং. √ স্তম্ভ্ + ত]।
স স্তব্ধ স্তব্ধ [ stabdha ] বিণ. 1 থেমেছে এমন, নিশ্চল; 2 নিবারিত (মুখরতা স্তব্ধ); 3 দৃঢ়ীভূত; 4 বধির। [সং. √ স্তম্ভ্ + ত]। বি. স্তব্ধতা। স্তব্ধীভূত বিণ. স্তব্ধ হয়েছে এমন।
স স্তবক স্তবক1 [ stabaka1 ] দ্র স্তব। স্তবক2 [ stabaka2 ] বি. 1 গুচ্ছ, থোলো; 2 সমূহ; 3 ফুলের তোড়া; 4 গ্রন্হাদির পরিচ্ছদ; 5 কবিতার ভাগ, stanza. [সং. স্হা + অবক নি.]। স্তবকিত বিণ. গুচ্ছীকৃত, তোড়াবাঁধা।