স স্তুতি স্তুতি [ sttati ] বি. স্তব; প্রশংসা; মহিমাকীর্তন। [সং. √ স্তু + তি]। স্তুত বিণ. (যার) স্তুতি করা হয়েছে এমন। স্তুতিবাদ বি. প্রশংসাবাক্য। স্তুত্য বিণ. স্তুতির বা স্তুত হবার যোগ্য। স্তূয়মান বিণ. স্তুতি করা বা স্তুত হচ্ছে এমন।
স স্তিমিত স্তিমিত [ stimita ] বিণ. 1 আর্দ্র; 2 নিশ্চল (স্তিমিত প্রবাহ বা প্রদীপ); 3 স্হির, জড় (স্তিমিতনেত্র); 4 ক্ষীণ, অনুজ্জ্বল। [সং. √ স্তিম্ + ত]। স্তিমিতপ্রাণ বিণ. নিস্তেজ।
স স্তম্ভ স্তম্ভ [ stambha ] বি. 1 থাম, খুঁটি (জয়স্তম্ভ, লৌহস্তম্ভ); 2 গাছের গুঁড়ি; 3 জড়তা, নিষ্ক্রিয়তা (গাত্রস্তম্ভ, ঊরুস্তম্ভ); 4 (গৌণ অর্থে) অবলম্বন, আশ্রয় (সমাজের স্তম্ভ)। [সং. √ স্তম্ভ্ + অ]।