স্ত্রীত্ব

স্ত্রীত্ব বি. 1 নারীধর্ম; 2 নারী-লক্ষণ; 3 স্ত্রীলোকের যোগ্য ভাব; 4 স্ত্রীলিঙ্গ।

স্ত্রীচরিত্র

স্ত্রীচরিত্র বি. 1 নারীজাতির প্রকৃতি বা স্বভাব; 2 (নাটকাদিতে) স্ত্রীলোক, স্ত্রীভূমিকা।

স্ত্রীআচার

স্ত্রীআচার বি. হিন্দু-বিবাহানুষ্ঠানে সধবা স্ত্রীলোকদের করণীয় মঙ্গলকর্ম।

স্ত্রী

স্ত্রী [ strī ] বি. 1 পত্নী, জায়া (স্বামী-স্ত্রী); 2 বধূ (পুরস্ত্রী); 3 নারী, রমণী, বামা, কামিনী (স্ত্রীধর্ম, স্ত্রীশিক্ষা, স্ত্রীসভা, এয়োস্ত্রী)। ☐ বিণ. স্ত্রীজাতীয় (স্ত্রী-পশু)। [সং. √ স্ত্যৈ + র + ঈ]। স্ত্রীআচার বি. হিন্দু-বিবাহানুষ্ঠানে সধবা স্ত্রীলোকদের করণীয় মঙ্গলকর্ম। স্ত্রীচরিত্র বি. 1 নারীজাতির প্রকৃতি বা স্বভাব; 2 (নাটকাদিতে) স্ত্রীলোক, স্ত্রীভূমিকা। স্ত্রীচিহ্ন বি. যোনি। স্ত্রীত্ব বি. 1 নারীধর্ম; 2 নারী-লক্ষণ; 3 স্ত্রীলোকের যোগ্য ভাব; 4 স্ত্রীলিঙ্গ। স্ত্রীদ্বেষী (-ষিন্) বিণ. নারীজাতির প্রতি বিদ্বেষযুক্ত। স্ত্রীধন বি. 1 স্ত্রীলোকের নিজ সম্পত্তি; 2 স্ত্রীলোকের বিবাহকালে প্রাপ্ত সম্পত্তি। স্ত্রীধর্ম বি. 1 রজঃ, ঋতু; 2 স্ত্রীলোকের কর্তব্য। স্ত্রীপুরুষ বি. 1 নর ও নারী; 2 পতি ও পত্নী।...

স্তোক

স্তোক1 [ stōka1 ] বিণ. অল্প, ঈষত্ (স্তোকনম্রা = ঈষত্ অবনতা)। [সং. √ স্তুচ্ + অ]। স্তোক2 [ stōka2 ] বি. মিথ্যা প্রবোধবোধ বা আশ্বাস, প্রলোভন (স্তোক দেওয়া, স্তোক বাক্যে ভুলানো)। [সং. √ স্তুচ্ (প্রসন্ন করা) + অ]।

স্তেয়

স্তেয়, স্তৈন, স্তৈন্য বি. চৌর্য।

স্তেয়ী

স্তেয়ী (-য়িন্) বি. 1 চোর; 2 স্বর্ণকার, স্যাকরা।

স্তেন

স্তেন [ stēna ] বি. 1 তস্কর, চোর; 2 চৌর্য। [সং. √ স্তেন্ + অ]। স্তেয়, স্তৈন, স্তৈন্য বি. চৌর্য। স্তেয়ী (-য়িন্) বি. 1 চোর; 2 স্বর্ণকার, স্যাকরা।