স্থলী

স্হলী বি. (স্ত্রী.) স্হান; অকৃত্রিম ভূমি (বনস্হলী); ডাঙা; থলিয়া।

স্থল

স্থল [ shala ] বি. 1 স্হান (রণস্হল); 2 ভূমি, ডাঙা (স্হলপথ); 3 ক্ষেত্র, অবস্হা (অনেক স্হল); 4 পদ, পরিবর্ত (তাঁর স্হলাভিষিক্ত); 5 পাত্র, আধার (ভরসাস্হল)। [সং. √ স্হল্ + অ]। স্হলী বি. (স্ত্রী.) স্হান; অকৃত্রিম ভূমি (বনস্হলী); ডাঙা; থলিয়া। স্থলকমল, স্থলপদ্ম বি. স্হলজ পদ্মবিশেষ। স্থলচর বিণ. স্হলে অর্থাত্ মাটির উপরে বাসকারী (স্হলচর প্রাণী)। স্থলপথ বি. যে-পথ ভূমির উপর দিয়ে গেছে (অর্থাত্ জলপথ বা আকাশপথ নয়)। স্থলবাণিজ্য বি. স্হলপথে পরিচালিত ব্যাবসা-বাণিজ্য। স্হলাভি-ষিক্ত বিণ. (অন্যের) পদে বা স্হানে অধিষ্ঠিত; কোনো পদের পরবর্তী অধিকারী, বদলি। স্হলারবিন্দ স্হলকমল -এর অনুরূপ। স্হলীয় বিণ. (নির্দিষ্ট কোনো) স্হল সম্বন্ধীয় বা স্হলে স্হিত।

স্থবিরত্ব

স্থবিরতা, স্থবিরত্ব বি. স্থবির। স্থবির [ shabira ] বিণ. অত্যন্ত বৃদ্ধ, জরাগ্রস্ত; অথর্ব; নড়াচড়ার ক্ষমতাহীন। ☐ বি. অত্যন্ত মান্য ও পরিণত বয়স্ক বৌদ্ধ সন্ন্যাসী, ‘থের’। [সং. √ স্হা + ইর]।

স্থবিরতা

স্থবিরতা, স্থবিরত্ব বি. স্থবির। স্থবির [ shabira ] বিণ. অত্যন্ত বৃদ্ধ, জরাগ্রস্ত; অথর্ব; নড়াচড়ার ক্ষমতাহীন। ☐ বি. অত্যন্ত মান্য ও পরিণত বয়স্ক বৌদ্ধ সন্ন্যাসী, ‘থের’। [সং. √ স্হা + ইর]।

স্থবিরা

স্থবিরা স্ত্রী. স্থবির। স্থবির [ shabira ] বিণ. অত্যন্ত বৃদ্ধ, জরাগ্রস্ত; অথর্ব; নড়াচড়ার ক্ষমতাহীন। ☐ বি. অত্যন্ত মান্য ও পরিণত বয়স্ক বৌদ্ধ সন্ন্যাসী, ‘থের’। [সং. √ স্হা + ইর]।

স্থণ্ডিল

স্হণ্ডিল [ shaṇḍila ] বি. 1 যজ্ঞের জন্য পরিষ্কৃত সমতল স্হান; 2 বালি দিয়ে তৈরি হোমের মণ্ডলবিশেষ; 3 সমান স্হান। [সং. √ স্হা + ইল (নি.)]। স্হণ্ডিলশায়ী বিণ. যজ্ঞ স্হলের মাটির উপরে অথবা ভূমিশয্যায় শয়নকারী।

স্থগিতাদেশ

স্হগিতাদেশ আরূব্ধ কর্ম স্হগিত রাখার জন্য আদালতের হুকুম, injunction.

স্থগিত

স্হগিত [ shagita ] বিণ. 1 নিবর্তিত; 2 ক্ষান্ত, কিছুকালের জন্য নিবৃত্ত, মুলতুবি (সভা বা আলোচনা স্হগিত); 3 প্রতিহত; 4 আবৃত্ত; 5 তিরোহিত। [সং. √ স্হগ্ + ত]। স্হগিতাদেশ আরূব্ধ কর্ম স্হগিত রাখার জন্য আদালতের হুকুম, injunction.

স্থা

স্হা বিণ. স্ত্রী. স্থ । স্থ [ sha ] বিণ. স্হিত, বর্তমান (নগরস্হ, ধ্যানস্হ, মুখস্হ, পদস্হ)। [সং. √ স্হা + অ]।

স্থ

স্থ [ sha ] বিণ. স্হিত, বর্তমান (নগরস্হ, ধ্যানস্হ, মুখস্হ, পদস্হ)। [সং. √ স্হা + অ]। বিণ. স্ত্রী. স্হা।