স্থানভ্রষ্ট

স্থানচ্যুত, স্থানভ্রষ্ট বিণ. স্বীয় অবস্হানস্হল বা বাসভূমি ছেড়ে যেতে বাধ্য হয়েছে এমন।

স্থানচ্যুত

স্থানচ্যুত, স্থানভ্রষ্ট বিণ. স্বীয় অবস্হানস্হল বা বাসভূমি ছেড়ে যেতে বাধ্য হয়েছে এমন।

স্থান

স্হান [ shāna ] বি. 1 স্হল, জায়গা, ঠাঁই (স্হানত্যাগ, বাসস্হান); 2 অঞ্চল, দেশ, প্রদেশ (তীর্থস্হান, গোরস্হান); 3 আশ্রয় (কোথাও তার স্হান নেই); 4 আধার, পাত্র (ভরসাস্হান); 5 বিষয়, ক্ষেত্র (শোকস্হান, ভয়স্হান); 6 তীর্থ, পীঠ, অধিষ্ঠানক্ষেত্র (বাবা তারকনাথের স্হান); 7 পদ, পরিবর্ত (তত্স্হানে); 8 বাসস্হান, আলয়, আবাস (হিংস্র পশুর স্হান)। [সং. √ স্হা + অন]। স্থানচ্যুত, স্থানভ্রষ্ট বিণ. স্বীয় অবস্হানস্হল বা বাসভূমি ছেড়ে যেতে বাধ্য হয়েছে এমন। স্থানপরিবর্তন বি. জায়গা-বদল; বাসস্হান-বদল। স্হানাঙ্ক বি. (গণি.) co-ordinate. স্হানান্তর বি. অন্য স্হান। স্হানান্তরিত বিণ. ভিন্ন স্হানে নীত; এক কর্মস্হান থেকে বদলি হয়ে ভিন্ন কর্মস্হানে নিযুক্ত। স্ত্রী. স্হানান্তরিতা। স্হানাভাব বি. জায়গায় কমতি। স্হানিক বি....

স্থাণ্বীশ্বর

স্থাণ্বীশ্বর [ shāṇbīśbara ] বি. শিবলিঙ্গবিশেষ। [সং. স্হাণু + ঈশ্বর]।

স্থাণুবত

স্থাণুবত্ (স্থাণুবত, স্থাণুবৎ) বিণ. স্হাণুর মতো; নিশ্চল, নিষ্পন্দ।

স্থলপথ

স্থলপথ বি. যে-পথ ভূমির উপর দিয়ে গেছে (অর্থাত্ জলপথ বা আকাশপথ নয়)।

স্থলচর

স্থলচর বিণ. স্হলে অর্থাত্ মাটির উপরে বাসকারী (স্হলচর প্রাণী)।

স্থলকমল

স্থলকমল, স্থলপদ্ম বি. স্হলজ পদ্মবিশেষ।