স্থাপনা

স্থাপন, স্থাপনা [ shāpana, shāpanā ] বি. 1 রেখে দেওয়া (ভূতলে স্থাপন); 2 আরোপণ, রক্ষণ (বিশ্বাস স্থাপন); 3 তর্পণ (মস্তকে স্থাপন); 4 নিবেশন (মনোযোগ স্থাপন); 5 নিবাসন (উদ্বাস্তুদের স্বস্থানে স্থাপন); 6 প্রতিষ্ঠা (মন্দির স্থাপন, উপনিবেশ স্থাপন); 7 রচনা বা প্রতিষ্ঠা (সন্ধি, সম্বন্ধ বা দৃষ্টান্ত স্থাপন)। [সং. √ স্থা + ণিচ্ + অন, আ]। স্থাপক বিণ. বি. স্থাপনকারী। স্থাপয়িতা (-তৃ) বিণ. 1 স্থাপনকারী। স্ত্রী. স্থাপয়িত্রী। স্থাপা ক্রি. (কাব্যে) স্থাপন করা (‘স্থাপিলা বিধুরে বিধি’: মধু.)। স্থাপিত বিণ. 1 প্রতিষ্ঠা করা হয়েছ এমন (শান্তি সমিতি বা বিদ্যালয় স্থাপিত হয়েছে); 2 রক্ষিত (সম্মুখে স্থাপিত)। স্ত্রী. স্থাপিতা। স্থাপ্য বিণ. স্থাপন করতে হবে এমন।

স্থাপন

স্থাপত্য

স্হাপত্য [ shāpatya ] বি. স্হপতির কর্ম; গৃহাদি নির্মাণকার্য বা নির্মাণের শিল্প। [সং. স্হপতি + য; ইং. architecture]।

স্থানেশ্বর

স্হানেশ্বর [ shānēśbara ] বি. বর্তমান থানেশ্বর, কুরুক্ষেত্র। [সং. স্হান + ঈশ্বর]।

স্থানী

স্হানী (-নিন্) বিণ. স্হানযুক্ত; স্হিতিশীল।

স্থানীয়

স্হানীয় বিণ. 1 (নির্দিষ্ট) স্হানসম্বন্ধীয়; 2 (নির্দিষ্ট) স্হানের; 3 স্হানবিশেষে সীমাবদ্ধ (স্হানীয় সাক্ষী, স্হানীয় অভাব-অভিযোগ); তুল্য (পুত্রস্হানীয়)।

স্থানিক

স্হানিক বি. (প্রাচীন ভারতে) কোনো স্হানের অধ্যক্ষ। ☐ বিণ. স্হানীয়।