স্থায়ী

স্থায়ী [ shāẏī ] (-য়িন্) বিণ. 1 স্থিতিশীল (স্থায়ী ব্যবস্থা); 2 টেকসই, মজবুত (পাঁচিল বেশি দিন স্থায়ী হবে না); 3 স্থানান্তরে যায় না এমন, প্রতিষ্ঠিত (স্থায়ী হয়ে বাস করা); 4 পাকাপোক্ত (স্থায়ী চাকরি); 5 অপরিবর্তনীয়, বন্ধমূল (ধারণা মনে স্থায়ী হওয়া); 6 অবিনশ্বর (জীবন স্থায়ী নয়); 7 স্থির, অচঞ্চল (স্রোতের ফুল এক জায়গায় স্থায়ী হয় না)। [সং. √ স্থা + ইন্]। স্থায়িতা, স্থায়িত্ব বি. স্থায়ী অবস্থা বা ভাব, স্থিতিশীলতা। স্থায়িভাব, স্থায়ীভাব বি. (অল.) উত্সাহ শোক বিস্ময় ক্রোধ শঙ্কা রতি (অনুরাগ) হাস জুগুপ্সা শম: মানুষের চিত্তে বিধৃত এইসব শাশ্বত ভাব যা উদ্রিক্ত হয়ে পরে বীর করুণ ইত্যাদি বিভিন্ন রসে পরিণত হয়।

স্থাবর

স্থাবর [ shābara ] বিণ. 1 অচল, (জমি বাড়ি বা বৃক্ষাদির মতো) স্থানান্তরিত করা যায় না এমন (স্থাবর সম্পত্তি); 2 জ়ড়, অচেতন, স্থিতিশীল (স্থাবরজঙ্গম)। [সং. √ স্থা + বর]।

স্থাপিতা

স্থাপিতা স্ত্রী. স্থাপিত । স্থাপিত বিণ. 1 প্রতিষ্ঠা করা হয়েছ এমন (শান্তি সমিতি বা বিদ্যালয় স্থাপিত হয়েছে); 2 রক্ষিত (সম্মুখে স্থাপিত)।

স্থায়িভাব

স্থায়িভাব, স্থায়ীভাব বি. (অল.) উত্সাহ শোক বিস্ময় ক্রোধ শঙ্কা রতি (অনুরাগ) হাস জুগুপ্সা শম: মানুষের চিত্তে বিধৃত এইসব শাশ্বত ভাব যা উদ্রিক্ত হয়ে পরে বীর করুণ ইত্যাদি বিভিন্ন রসে পরিণত হয়।

স্থাপিত

স্থাপিত বিণ. 1 প্রতিষ্ঠা করা হয়েছ এমন (শান্তি সমিতি বা বিদ্যালয় স্থাপিত হয়েছে); 2 রক্ষিত (সম্মুখে স্থাপিত)। স্ত্রী. স্থাপিতা।

স্থাপা

স্থাপা ক্রি. (কাব্যে) স্থাপন করা (‘স্থাপিলা বিধুরে বিধি’: মধু.)।

স্থাপয়িত্রী

স্থাপয়িত্রী স্ত্রী. স্থাপয়িতা । স্থাপয়িতা (-তৃ) বিণ. 1 স্থাপনকারী।

স্থাপয়িতা

স্থাপয়িতা (-তৃ) বিণ. 1 স্থাপনকারী। স্ত্রী. স্থাপয়িত্রী।