স্থিরাবস্থা

স্থিরাবস্থা — চুক্তি যুদ্ধাদি কোনো বিষয়ের আলোচনাকালে বর্তমান অবস্থা যথাসম্ভব বজায় রেখে সাময়িক সন্ধি।

স্থিতধী

স্থিতপ্রজ্ঞ, স্থিতধী বিণ. যার (অহং ব্রহ্ম এই) বুদ্ধি স্থির হয়েছে অর্থাত্ যিনি নিষ্কাম সুখ-দুঃখ-ভয় ক্রোধাদিতে অবিচল এবং আত্মতুষ্ট ও ব্রহ্মনিষ্ঠ; (বাং. অর্থ) স্থির বুদ্ধিযুক্ত।

স্থিতপ্রজ্ঞ

স্থিতপ্রজ্ঞ, স্থিতধী বিণ. যার (অহং ব্রহ্ম এই) বুদ্ধি স্থির হয়েছে অর্থাত্ যিনি নিষ্কাম সুখ-দুঃখ-ভয় ক্রোধাদিতে অবিচল এবং আত্মতুষ্ট ও ব্রহ্মনিষ্ঠ; (বাং. অর্থ) স্থির বুদ্ধিযুক্ত।

স্থিত

স্থিত [ shita ] বিণ. 1 অবস্থিত, রয়েছে এমন (গৃহস্থিত); 2 বিদ্যমান, বর্তমান; 3 স্থির। [সং. √ স্থা + ত]। স্থিতপ্রজ্ঞ, স্থিতধী বিণ. যার (অহং ব্রহ্ম এই) বুদ্ধি স্থির হয়েছে অর্থাত্ যিনি নিষ্কাম সুখ-দুঃখ-ভয় ক্রোধাদিতে অবিচল এবং আত্মতুষ্ট ও ব্রহ্মনিষ্ঠ; (বাং. অর্থ) স্থির বুদ্ধিযুক্ত। স্থিরাবস্থা — চুক্তি যুদ্ধাদি কোনো বিষয়ের আলোচনাকালে বর্তমান অবস্থা যথাসম্ভব বজায় রেখে সাময়িক সন্ধি। স্থিতি বি. 1 অবস্থান (এখন আমার এখানেই স্থিতি); 2 বিদ্যমানতা; 3 স্থিরতা (স্থিতিলাভ)। স্থিতিশীল বিণ. স্থায়ী, স্থির, সংরক্ষণশীল (স্থিতিশীল সমাজ বা শাসনব্যবস্থা)। স্থিতিস্থাপক বিণ. প্রসারণ সংনমন প্রভৃতি করার পরেও পূর্বাবস্থা ফিরে পায় এমন, elastic. স্থিতিস্থাপকতা বি. নমনীয়তা।

স্থালী

স্থালী বি. (স্ত্রী.) পাকপাত্র; হাঁড়ি; থালা।

স্থাল

স্থাল [ shāla ] বি. পাত্রবিশেষ, থালা। [সং. √ স্থা + আল]। স্থালী বি. (স্ত্রী.) পাকপাত্র; হাঁড়ি; থালা।

স্থায়ীভাব

স্থায়িভাব, স্থায়ীভাব বি. (অল.) উত্সাহ শোক বিস্ময় ক্রোধ শঙ্কা রতি (অনুরাগ) হাস জুগুপ্সা শম: মানুষের চিত্তে বিধৃত এইসব শাশ্বত ভাব যা উদ্রিক্ত হয়ে পরে বীর করুণ ইত্যাদি বিভিন্ন রসে পরিণত হয়।

স্থায়িত্ব

স্থায়িতা, স্থায়িত্ব বি. স্থায়ী অবস্থা বা ভাব, স্থিতিশীলতা।

স্থায়িতা

স্থায়িতা, স্থায়িত্ব বি. স্থায়ী অবস্থা বা ভাব, স্থিতিশীলতা।