স স্লো স্লো [ slō ] বিণ. ১. উচিত বেগ অপেক্ষা কম বেগবিশিষ্ট (ঘড়িটা স্লো যাচ্ছে); ২. দীর্ঘসূত্র, চটপটে নয় এমন (কাজে ভারী স্লো)। [ইং. slow]।
স স্লোগান স্লোগান [ slōgāna ] বিণ. ১. দলগত বা সমবেত ধ্বনি বা জিগির; ২. নীতি-ঘোষণা বা ঘোষিত নীতি (সকলের জন্য কাজ চাই-এটাই ওদের স্লোগান)। [ইং. slogan]।
স সংবলিত সংবলিত [ sambalita ] বিণ. ১. যুক্ত (শর্তসংবলিত প্রতিশ্রুতি); ২. সমন্বিত (টীকাসংবলিত গ্রন্হ, ব্যাখ্যাসংবলিত গ্রন্হ)। [সং. সম্ + √ বল্ + ত]।
স সংবর্ধনা সংবর্ধনা [ sambardhanā ] বি. ১. সম্যক বৃদ্ধি; ২. অভ্যর্থনা বা সম্মান প্রদর্শন (বিদায়সংবর্ধনা)। [সং. সম্ + √ বৃধ্ + ণিচ্ + অন + আ]।
স সংবরণ সংবরণ [ sambaraṇa ] বি. ১. নিবারণ, সংযমন, দমন, নিয়ন্ত্রণ (লোভ সংবরণ, গতি সংবরণ); ২. আবরণ; ৩. সংগোপন। [সং. সম্ + √ বৃ + অন]।
স সংবরা সংবরা [ sambarā ] ক্রি. (কাব্যে) সংবরণ বা নিবারণ করা (‘সংবর সংবর শূল’: গি. ঘো.)। [সং. সম্ + √ বৃ + বাং. আ]।
স সংবৎসর সংবৎসর [ sambat-sara ] বি. পুরো এক বত্সরকাল। ☐ ক্রি-বিণ. পুরো এক বত্সর ধরে (খেতে সংবত্সর চাষ হয়)। [সং. সম্ + বত্সর]।
স সংবত সংবত্ (সংবত, সংবৎ) [ sambat ] বি. ১. বিক্রমাদিত্য কর্তৃক প্রবর্তিত অব্দ; ২. অব্দ বা বত্সর। [সং. সম্ + √ বয়্ + ক্বিপ্]।