স্রোতস্বতী

স্রোতস্বতী, স্রোতস্বিনী, স্রোতোবহা বি. নদী। ☐ বিণ. (স্ত্রী.) স্রোত আছে এমন।

স্রোতা

স্রোতা বিণ. (সমাসে পরপদে) স্রোতযুক্ত (ত্রিস্রোতা)।

স্রোত

স্রোত, স্রোতঃ [ srōta, srōtḥ ] (-তস্) বি. ১. জলপ্রবাহ; ২. প্রবাহ, ধারা (বায়ুস্রোত)। [সং. √ স্রু + অস্ (ত্ আগম)]। স্রোতস্বতী, স্রোতস্বিনী, স্রোতোবহা বি. নদী। ☐ বিণ. (স্ত্রী.) স্রোত আছে এমন। স্রোতা বিণ. (সমাসে পরপদে) স্রোতযুক্ত (ত্রিস্রোতা)।

স্লাইস

স্লাইস [ slāisa ] বি. খণ্ড, টুকরো (এক স্লাইস রুটি)। [ইং. slice]।

সংবিত্তি

সংবিত্তি [ sambitti ] বি. ১. অনুভব, বোধ; ২. চেতনা, জ্ঞান; ৩. পূর্বস্মৃতি। [সং. সম্ + √ বিদ্ + তি]।

সংবিগ্ন

সংবিগ্ন [ sambigna ] বিণ. ১. উদ্বিগ্ন; ২. ভীত। [সং. সম্ + √বিজ্ + ত]।

সংবাদী

সংবাদী [ sambādī ] (-দিন্) বিণ. ১. কথোপকথনে নিরত; ২. অনৈক্যরহিত, তুল্য, সদৃশ (সংবাদী সুর)। ☐ বি. সংগীতে মূল বাদী সুরের সহায়ক সুর। [সং. সম্ + √ বদ্ + ইন্]।

সংবহন

সংবহন [ sambahana ] বি. (বিজ্ঞা.) এক স্হান থেকে প্রবাহিত হয়ে পুনরায় সেই স্হানে আগমন, সঞ্চলন (রক্ত সংবহন), circulation (বি.প.)। [সং. সম্ + √ বহ্ + অন]।

স্লিভলেস

স্লিভলেস [ slibha-lēsa ] বিণ. (সচ. মেয়েদের) জামা ব্লাউজ ইত্যাদির হাত কাটা এমন (স্লিভলেস ব্লাউজ)। [ইং. sleeveless]।

স্লুইস গেট

স্লুইস গেট [ sluisa gēṭa ] বি. জলস্রোত নিয়ন্ত্রণের জন্য নির্মিত কপাটবিশেষ, জলকপাট। [ইং. sluice gate]।