স স্রংস স্রংস, স্রংসন [ sraṃsa, sraṃsana ] বি. স্খলন, বিচ্যুতি, পতন। [সং. √ স্রংস্ + অ, অন]। স্রংসউপত্যকা বি. পৃথিবীপৃষ্ঠাংশ অবদমিত হওয়ার ফলে সৃষ্ট উপত্যকা, rift-valley. স্রংসী (-সিন্) বিণ. পতনশীল, বিচ্যুতিযুক্ত।
স স্রগ্ধর স্রগ্ধর [ sragdhara ] বিণ. মাল্যধারী, মাল্যভূষিত। [সং. স্রজ্ + ধর (√ ধৃ + অ)]। স্রগ্ধরা বিণ. (স্ত্রী.) স্রগ্ধর শব্দের স্ত্রীলিঙ্গে। ☐ বি. সংস্কৃত ছন্দবিশেষ।