স্যমীক

স্যমীক [ syamīka ] বি. ১. বল্মীক, উই; ২. বৃক্ষবিশেষ। [সং. √ স্যম্ + ঈ + ক]।

স্যাঁতসেঁতে

স্যাঁতসেঁতে বিণ. ঈষত্ সিক্ত, ভিজে-ভিজে ভাবযুক্ত (স্যাঁতসেঁতে ঘর)।

স্যানাটোরিয়াম

স্যানাটোরিয়াম [ syānā-ṭōriẏāma ] বি. অসুস্হ ও দুর্বল ব্যক্তিদের জন্য স্বাস্হ্যনিবাস। [ইং. sanatorium]।

স্যালুট

স্যালুট [ syāluṭa ] বি. (সামরিক কায়দায়) অভিবাদনবিশেষ। [ইং. salute]।

স্যূতি

স্যূতি বি. ১. সীবন; ২. বয়ন; ৩. থলে; ৪. বংশ; ৫. সন্তান।

স্যূত

স্যূত [ syūta ] বিণ. ১. গ্রথিত; ২. সীবন বয়ন বা রিফু করা হয়েছে এমন। [সং. √ সিব্ + ত]। স্যূতি বি. ১. সীবন; ২. বয়ন; ৩. থলে; ৪. বংশ; ৫. সন্তান।

স্যাঁতস্যাঁত

স্যাঁতস্যাঁত [ syān̐ta-syān̐ta ] বি. অব্য. ঈষত্ সিক্ত বা ভিজে হওয়া বা তার ভাব (মেঝেটা স্যাঁতস্যাঁত করছে)। [< সং. সিক্ত]। স্যাঁতসেঁতে বিণ. ঈষত্ সিক্ত, ভিজে-ভিজে ভাবযুক্ত (স্যাঁতসেঁতে ঘর)।

স্যাকরা

স্যাকরা [ syākarā ] বি. যে সোনারুপার অলংকার নির্মাণ করে, স্বর্ণকার। [< প্রা. পারসিক]। স্ত্রী. স্যাকরানি।

স্যাণ্ডেল

স্যানডেল, স্যাণ্ডেল [ syāna-ḍēla, syāṇḍēla ] বি. চটিজুতো, চপ্পল। [ইং. sandal]।