স স্মারকলিপি স্মারকলিপি বি. যে লিপিতে বা পত্রে নির্দিষ্ট অভিযোগ অথবা দাবি-দাওয়ার কথা স্মরণ করিয়ে দেওয়া হয়।
স স্মারক স্মারক [ smāraka ] বিণ. স্মৃতির উদ্বোধক, স্মরণ করিয়ে দেয় এমন (স্মারক চিহ্ন, স্মারক ডাকটিকিট)। [সং. √ স্মৃ + ণিচ্ + অক]। স্মারকলিপি বি. যে লিপিতে বা পত্রে নির্দিষ্ট অভিযোগ অথবা দাবি-দাওয়ার কথা স্মরণ করিয়ে দেওয়া হয়।
স স্মার্ত স্মার্ত [ smārta ] বিণ. ১. স্মৃতিশাস্ত্রসম্বন্ধীয়; ২. স্মৃতিশাস্ত্রজ্ঞ; ৩. স্মৃতিশাস্ত্রোক্ত ধর্মশাস্ত্রপ্রণেতা। ☐ বি. স্মৃতিশাস্ত্রজ্ঞ পণ্ডিত। [সং. √ স্মৃতি + অ]।
স স্যন্দ স্যন্দ [ syanda ] বি. ১. গমন; ২. বেগ; ৩. ক্ষরণ। [সং. √ স্যন্দ্ + অ]। স্যন্দন বি. ১. ক্ষরণ; ২. রথ। স্যন্দিত বিণ. স্যন্দযুক্ত; ক্ষরিত। স্যন্দী (-ন্দিন্) বিণ. ১. ক্ষরণশীল; ২. গমনশীল।
স স্যমন্তক স্যমন্তক [ syamantaka ] বি. শ্রীকৃষ্ণের অধিকারভুক্ত পৌরাণিক মণিবেশেষ। [সং. √ স্যম্ + অন্ত + ক]।