স্মরণার্হ

স্মরণার্হ, স্মরণীয়, স্মর্তব্য বিণ. স্মরণযোগ্য (স্মরণীয় দিবস ঘটনা বা ব্যক্তি)।

স্মরণিক

স্মরণিক বিণ. স্মৃতি রক্ষা করে এমন, memorial (স্মরণিক স্তম্ভ) (স. প.)।

স্মরারি

স্মরজিত্, স্মরহর, স্মরারি বি. মদনভস্মকারী শিব।

স্মরহর

স্মরজিত্, স্মরহর, স্মরারি বি. মদনভস্মকারী শিব।

স্মরজিত

স্মরজিত্ (স্মরজিত, স্মরজিৎ), স্মরহর, স্মরারি বি. মদনভস্মকারী শিব।

স্মর

স্মর [ smara ] বিণ. ১. কন্দর্প; ২. স্মরণ। ☐ বিণ. স্মরণকারী (জাতিস্মর)। [সং. √ স্মৃ + অ]। স্মরজিত্, স্মরহর, স্মরারি বি. মদনভস্মকারী শিব।

স্বোপার্জিত

স্বোপার্জিত [ sbōpārjita ] বিণ. নিজের দ্বারা অর্জিত (স্বোপার্জিত সম্পত্তি)। [সং. স্ব + উপার্জিত]।

স্মিত

স্মিত [ smita ] বি. মৃদু হাসি (সস্মিত)। ☐ বিণ. ১. মৃদু হাসিযুক্ত (‘স্মিত হাস্যে নাহি চল লজ্জিত বাসরশয্যাতে’: রবীন্দ্র); ২. বিকশিত। [সং. √ স্মি + ত]। স্মিতহাস্য বি. ঈষত্ হাসি।

স্মৃত

স্মৃত [ smṛta ] বিণ. স্মরণ করা হয়েছে এমন, স্মৃতির বিষয়ীভূত। [সং. √ স্মৃ + ত]।

স্মের

স্মের [ smēra ] বিণ. মৃদু হাসিযুক্ত, স্মিত। [সং. √ স্মি + র]।