স্বরীশ্বর

স্বরীশ্বর [ sbarīśbara ] বি. স্বর্গের অধিপতি, ইন্দ্র। [সং. স্বর্ (=স্বর্গ) ঈশ্বর]।

স্বর্গত

স্বর্গত [ sbargata ] বিণ. স্বর্গগত; মৃত। [সং. স্বঃ (স্বর্) + গত]।

স্বর্বৈদ্য

স্বর্বৈদ্য [ sbarbaidya ] বি. স্বর্গের চিকিত্সক; অশ্বিনীকুমারদ্বয়। [সং. স্বঃ + বৈদ্য]।

স্বর্লোক

স্বর্লোক [ sbarlōka ] বি. স্বর্গ। [সং. স্বঃ + লোক]।

স্বস্ত্যয়ন

স্বস্ত্যয়ন [ sbastyaẏana ] বি. আপদশান্তি পাপমোচন অভীষ্টলাভ প্রভৃতি কামনায় পূজানুষ্ঠানবিশেষ। [সং. স্বস্তি + অয়ন]।

স্বস্থান

স্বস্হান [ sbashāna ] বি. ১. নিজের জন্য নির্দিষ্ট স্হান; ২. স্বীয় বাসস্হান। [সং. স্ব + স্হান]।

স্বাগত

স্বাগত [ sbāgata ] বি. শুভাগমন বা সেইজন্য আনন্দ (স্বাগত জানানো, স্বাগতসম্ভাষণ)। [সং. সু + আগত]।

স্বাধিকার

স্বাধিকার [ sbādhikāra ] বি. নিজের অধিকার বা সম্পত্তি। [সং. স্ব + অধিকার]।

স্বাধিষ্ঠান

স্বাধিষ্ঠান [ sbādhiṣṭhāna ] বি. ১. স্বকীয় বাসস্হান বা কর্মস্হল; ২. (যোগ ও তন্ত্রশাস্ত্রে) দেহস্হ সুষুম্না নাড়ির অন্তর্গত (মূলাধারের উপরিস্হিত) ষড়্দল পদ্মবিশেষ বা চক্রবিশেষ। [সং. স্ব + অধিষ্ঠান]।

স্বাভিলাষ

স্বাভিলাষ [ sbābhilāṣa ] বি. নিজের ইচ্ছা। [সং. স্ব + অভিলাষ]।