স্বনিত

স্বনিত বিণ. শব্দিত, ধ্বনিত। ☐ বি. শব্দ।

স্বমত

স্বমত [ sbamata ] বি. নিজের মত। [সং. স্ব + মত]।

স্বয়ম্ভর

স্বয়ম্ভর [ sbaẏambhara ] বিণ. নিজেই নিজের প্রয়োজন নির্বাহ বা ভরণপোষণ করতে পারে এমন; স্বয়ংসম্পূর্ণ (ভারত খাদ্যের ব্যাপারে স্বয়ম্ভর নয়)। [সং. স্বয়ম্ + √ ভৃ + অ]।

স্বনন

স্বনন বি. ১. শব্দ; ২. শব্দ করা।

স্বন

স্বন [ sbana ] বি. শব্দ, ধ্বনি। [সং. √ স্বন্ + অ]। স্বনন বি. ১. শব্দ; ২. শব্দ করা। স্বনিত বিণ. শব্দিত, ধ্বনিত। ☐ বি. শব্দ।

স্বপদ

স্বপদ [ sbapada ] বি. ১. নিজের অধিকার (স্বপদে অধিষ্ঠিত); ২. নিজের অধিকৃত পদ বা কর্মভার (post)। [সং. স্ব + পদ]।

স্বপ্রকাশ

স্বপ্রকাশ [ sbaprakāśa ] বিণ. আপনা থেকে ব্যক্ত বা প্রকটিত (ঈশ্বরের স্বপ্রকাশ প্রেম ও করুণা)। [সং. স্ব + প্রকাশ]।

স্ববশ

স্ববশ [ sbabaśa ] বিণ. নিজের দ্বারা নিয়ন্ত্রিত; স্বাধীন। [সং. স্ব + বশ]।

স্বভূমি

স্বভূমি [ sbabhūmi ] বি. নিজ ভূমি, স্বদেশ। [সং. স্ব + ভূমি]।

স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী বি. দেশের বা রাজ্যের অভ্যন্তরীণ শাসন ও অন্যান্য বিষয়ের ভারপ্রাপ্ত মন্ত্রী।