স্পিকার

স্পিকার [ spikāra ] বি. সংসদ বিধানসভা ইত্যাদি প্রতিনিধি-সভার অধ্যক্ষ। [ইং. speaker]।

স্ফুলিঙ্গ

স্ফুলিঙ্গ [ sphuliṅga ] বি. অগ্নিকণা, আগুনের ফিনকি বা ফুলকি। [সং. √ স্ফুত্ + লিঙ্গ]।

স্ফোটক

স্ফোটক [ sphōṭaka ] বি. ফোড়া; অর্বুদ। [সং. √ স্ফুট্ + অক]।

স্বগতোক্তি

স্বগতোক্তি বি. (নাটকাদিতে) অন্যে শুনতে পায় না এমন উক্তি।

স্বগত

স্বগত [ sbagata ] বিণ. ১. আত্মগত; ২. (নাটকাদিতে) নিজের মনে মনে উক্ত। [সং. স্ব + গত]। স্বগতোক্তি বি. (নাটকাদিতে) অন্যে শুনতে পায় না এমন উক্তি।

স্বগৃহ

স্বগৃহ [ sbagṛha ] বি. নিজের বাসভবন। [সং. স্ব + গৃহ]।

স্বগ্রাম

স্বগ্রাম [ sbagrāma ] বি. নিজের পৈতৃক গ্রাম বা যে গ্রামে নিজের বসতি। [সং. স্ব + গ্রাম]।

স্বচক্ষে

স্বচক্ষে [ sbacakṣē ] ক্রি-বিণ. নিজের চোখ দিয়ে, নিজের চোখে (স্বচক্ষে দেখা)। [সং. স্ব + বাং. চক্ষে (< সং. চক্ষুঃ)]।

স্বধর্ম

স্বধর্ম [ sbadharma ] বি. ১. নিজের বা পৈতৃক ধর্ম; ২. নিজের জাতির বা সমাজের ধর্ম; ৩. স্বজাতির আচার; ৪. নিজের স্বাভাবিক বৃত্তি বা পেশা। [সং. স্ব + ধর্ম]।

স্বধা

স্বধা [ sbadhā ] অব্য. বি. প্রধানত পিতৃপুরুষের উদ্দেশে প্রদত্ত জল পিণ্ড বা তার মন্ত্র। [সং. √ স্বদ্ + আ]।