স স্বকর্ম স্বকর্ম [ sbakarma ] বি. ১. নিজের কৃতকর্ম (স্বকর্মদোষে); ২. নিজের করণীয় কর্ম (স্বকর্মসাধন)। [সং. স্ব + কর্ম]।
স সৌপ্তিক সৌপ্তিক [ sauptika ] বি. ১. সুপ্তিকালীন যুদ্ধ, নৈশযুদ্ধ; ২. মহাভারতের অন্যতম পর্ব বা অধ্যায়। ☐ বিণ. সুপ্তিসম্বন্ধীয়। [সং. সুপ্তি + ইক]।