স্তন

স্তন [ stana ] বি. যৌবনপ্রাপ্ত স্ত্রীলোকের বুকের দুধ-নিঃসারণকারী অঙ্গদ্বয়, মাই, পয়োধর, বক্ষোজ। [সং. √ স্তন্ + অ]। স্তনাগ্র বি. মাইয়ের বোঁটা, চুচুক।

স্তোভ

স্তোভ [ stōbha ] বি. ১. স্তম্ভন; ২. বাধা দেওয়া; ৩. নিরর্থক শব্দ; ৪. মিথ্যা আশ্বাস বা প্রবোধ। [সং. √ স্তুভ্ + অ]।

স্থগন

স্হগন [ shagana ] বি. ১. নিবর্তন; ২. ক্ষান্তি, সাময়িকভাবে থামা বা বন্ধ হওয়া; ৩. লুকিয়ে থাকা বা লুকিয়ে রাখা। [সং. √ স্হগ্ + অন]।

স্থপতি

স্হপতি [ shapati ] বি. গৃহাদি নির্মাণকারী অথবা নির্মাণের পরিকল্পনাকারী। [সং. স্হ (স্হান) + পতি]।

স্ট্র্যাপ

স্ট্র্যাপ [ sṭryāpa ] বি. জামা জুতো ব্যাগ প্রভৃতির সঙ্গে সংলগ্ন ফিতে। [ইং. strap]।

স্তোম

স্তোম [ stōma ] বি. ১. যজ্ঞ (অগ্নিষ্টোম); ২. স্তব; ৩. গাদা, রাশি (ভস্মস্তোম)। [সং. √ স্তু + ম]।

স্তোত্র

স্তোত্র [ stōtra ] বি. মাহাত্ম্য-বর্ণনাকারী পদ বা শ্লোক, স্তব। [সং. স্তু + ত্র]।

স্তোতা

স্তোতা [ stōtā ] (-তৃ) বিণ. বি. স্তবকারী, স্তুতিকারী। [সং. √ স্তু + তৃ]।

স্থাতা

স্হাতা [ shātā ] (-তৃ) বিণ. অবস্হানকারী। [সং. √ স্হা + তৃ]।

স্থাতব্য

স্হাতব্য [ shātabya ] বিণ. যাতে অবস্হান করা যায় এমন, স্হিতিযোগ্য। [সং. √ স্হা + তব্য]।