সে রামও নেই সে অযোধ্যাও নেই

সে রামও নেই সে অযোধ্যাও নেই (আল.) অতীতের রাম বা তাঁর শান্তিপূর্ণ রাজ্যের মতো মহান শাসকও এখন নেই, দেশে তেমন সুখও নেই।

স্টুডিয়ো

স্টুডিয়ো [ sṭuḍiẏō ] বি. ১. যেখানে ফোটো তোলা হয়; ২. চিত্রশিল্পীর কর্মস্হান। [ইং. studio]।

স্টেডিয়াম

স্টেডিয়াম [ sṭēḍiẏāma ] বি. (সচ.) দর্শকদের বসার জন্য চারিদিকে ধাপযুক্ত শ্রেণিবদ্ধ আসনবিশিষ্ট খেলার মাঠ। [ইং. stadium]।

স্টোনচিপ

স্টোনচিপ [ sṭōna-cipa ] বি. (সচ. ঘরবাড়ি বা পাকা ইমারত তৈরির জন্য) পাথরের টুকরো। [ইং. stone chip]।

স্ট্রেচার

স্ট্রেচার [ sṭrēcāra ] বি. (প্রধানত) রোগী বা আহত বা দুর্বল লোককে বহন করার জন্য খাটুলিবিশেষ। [ইং. stretcher]।

স্ট্রাইক

স্ট্রাইক [ sṭrāika ] বি. ধর্মঘট, হরতাল; প্রতিবাদস্বরূপ কাজ বন্ধ। [ইং. strike]।

স্ট্যাম্প

স্ট্যাম্প [ sṭyāmpa ] বি. ১. ছাপ (রাবার স্ট্যাম্প); ২. মাশুলবাবদ যে টিকিট কিনে দলিল বা চিঠিপত্রে লাগাতে হয়। [ইং. stamp]।

স্টোভ

স্টোভ [ sṭōbha ] বি. যাতে কেরোসিন পেট্রল ইত্যাদি জ্বালানি ব্যবহৃত হয় এমন হালকা ধাতব উনুনবিশেষ। [ইং. stove]।

স্ট্রিট

স্ট্রিট [ sṭriṭa ] বি. দু-পাশে সারবন্দি বাড়িসহ শহরের রাস্তা। [ইং. street]।