সংখ্যা
সংখ্যা [ saṅkhyā ] বি. 1 গণনা, হিসাব (সংখ্যা করা); 2 রাশি (পূর্ণ সংখ্যা); 3 অঙ্ক, রাশি লিখনে ব্যবহৃত 1, 2, 3 প্রভৃতি অঙ্ক (সংখ্যাপাত, দ্বিতীয় সংখ্যা, শেষ সংখ্যা); 4 বিচার (‘সাংখ্যেতে কি হবে সংখ্যা’: ভা. চ.)। [সং. সম্ + √ খ্যা + অ + আ]। সংখ্যাগরিষ্ঠ বিণ. সংখ্যায় সবচেয়ে বড়ো এমন (সংখ্যাগরিষ্ঠ সম্প্রদায়)। সংখ্যাগুরু বিণ. সংখ্যায় অপেক্ষাকৃত বেশি এমন, majority, সংখ্যাগরিষ্ঠ (স. প.)। সংখ্যাত বিণ. গণনা করা হয়েছে এমন; বিচারিত। সংখ্যাতীত বিণ. সংখ্যা করা অর্থাত্ সংখ্যা নির্ণয় করা যায় না এমন, অসংখ্য, অগণিত। সংখ্যান বি. গণনা। সংখ্যালঘিষ্ঠ বিণ. সংখ্যায় সবচেয়ে ছোটো এমন। সংখ্যালঘু, সংখ্যাল্প বিণ. সংখ্যায় অপেক্ষাকৃত কম, minority...