সংবর্ত

সংবর্ত [ sambarta ] বি. 1 মহাপ্রলয়; 2 মেঘবিশেষ। [সং. সম্ + √ বৃত্ + অ]। সংবর্তক, সংবর্তন বি. প্রলয়কালীন মেঘ। সংবর্তি, সংবর্তিকা বি. 1 পদ্মাদির নতুন পাতা; 2 প্রদীপের শিখা; 3 প্রদীপের সলতে।

সংবতসর

সংবত্সর, (সংবতসর, সংবৎসর) [ sambat-sara ] বি. পুরো এক বত্সরকাল। ☐ ক্রি-বিণ. পুরো এক বত্সর ধরে (খেতে সংবত্সর চাষ হয়)। [সং. সম্ + বত্সর]।

সংজ্ঞিত

সংজ্ঞিত বিণ. 1 আখ্যাত, নামযুক্ত; 2 কথিত।

সংজ্ঞার্থ

সংজ্ঞার্থ বি. পারিভাষিক অর্থ, বিভিন্ন শাস্ত্রের বিশেষার্থবাচক শব্দের ব্যাখ্যা, definition (বি.প.)।

সংজ্ঞক

সংজ্ঞক বিণ. নামযুক্ত, আখ্যাযুক্ত (আর্দ্রাসংজ্ঞক নক্ষত্র)।

সংজ্ঞা

সংজ্ঞা [ sañjñā ] বি. 1 চৈতন্য (সংজ্ঞালোপ); 2 নাম, আখ্যা, (দর্শনে বা বিজ্ঞানে) বিশেষ অর্থে ব্যবহৃত শব্দ; 3 সূর্যপত্নী; 4 গায়ত্রী; 5 জ্ঞান, বুদ্ধি; 6 বিশেষ্যপদ। [সং. সম্ + √ জ্ঞা + অ + আ]। সংজ্ঞক বিণ. নামযুক্ত, আখ্যাযুক্ত (আর্দ্রাসংজ্ঞক নক্ষত্র)। সংজ্ঞান বি. চৈতন্য; স্পষ্ট জ্ঞান। সংজ্ঞার্থ বি. পারিভাষিক অর্থ, বিভিন্ন শাস্ত্রের বিশেষার্থবাচক শব্দের ব্যাখ্যা, definition (বি.প.)। সংজ্ঞিত বিণ. 1 আখ্যাত, নামযুক্ত; 2 কথিত।

সংগ্রামী

সংগ্রামশীল, সংগ্রামী বিণ. 1 যুদ্ধরত, যুদ্ধ করছে এমন; 2 লড়িয়ে, যুদ্ধাভিলাষী, আক্রমণাত্মক (সংগ্রামী জাতি, সংগ্রামী জাতীয়তাবাদ)।

সংগ্রামশীল

সংগ্রামশীল, সংগ্রামী বিণ. 1 যুদ্ধরত, যুদ্ধ করছে এমন; 2 লড়িয়ে, যুদ্ধাভিলাষী, আক্রমণাত্মক (সংগ্রামী জাতি, সংগ্রামী জাতীয়তাবাদ)।

সংগ্রাম

সংগ্রাম [ saṅgrāma ] বি. যুদ্ধ, ল়ড়াই; প্রতিদ্বন্দ্বিতা। [সং. √ সংগ্রাম্ + অ]। সংগ্রামশীল, সংগ্রামী বিণ. 1 যুদ্ধরত, যুদ্ধ করছে এমন; 2 লড়িয়ে, যুদ্ধাভিলাষী, আক্রমণাত্মক (সংগ্রামী জাতি, সংগ্রামী জাতীয়তাবাদ)।