স্নানাগার

স্নানাগার বি. স্নানের ঘর; bathroom; জনসাধারণের জন্য পরিবেষ্টিত স্নানের জায়গা, hamam.

স্নাত

স্নাত [ snāta ] বিণ. স্হান করেছে এমন। [সং. √ স্না + ত]। স্ত্রী. স্নাতা। স্নাতক বি. 1 যে-শিষ্য গুরুগৃহে বিদ্যাশিক্ষান্তে ব্রহ্মচর্য সমাপ্তিসূচক স্নান করেছে; 2 বিশ্ববিদ্যালয়ের বি এ ডিগ্রিপ্রাপ্ত, graduate; 3 স্নানকারী বা স্নানার্থী লোক (‘সরোবরে স্নাতক দেখি না’: ব. চ.)। স্নাতকোত্তর বিণ. গ্রাজুয়েট হবার পরবর্তী, post-graduate. স্নাতানুলিপ্ত বিণ. স্নানাস্তে অঙ্গে চন্দনাদি মেখেছে এমন।

স্থৌল্য

স্থৌল্য [ shaulya ] বি. স্থূলতা। [সং. স্থূল + য]।

স্থৈর্য

স্থৈর্য [ shairya ] বি. 1 স্থিরতা (স্থৈর্যচ্যুতি); 2 দৃঢ়তা। [সং. স্থির + য]।

স্থেয়

স্থেয় [ shēẏa ] বিণ. 1 স্থাতব্য; 2 স্থাপনযোগ্য; 3 স্থির। ☐ বি. 1 মধ্যস্হ; 2 জুরি। [সং. √ স্থা + য]।

স্থূলোদর

স্থূলোদর বিণ. পেটমোটা, নাদাপেটা, ভুঁড়ো।

স্নানযাত্রা

স্নানযাত্রা বি. জ্যৈষ্ঠ পূর্ণিমায় জগন্নাথদেবের স্নানোত্সব।

স্নান

স্নান [ snāna ] বি. সর্বাঙ্গ প্রক্ষালন বা ধৌত করা, অবগাহন, নাওয়া। [সং. √ স্না + অন]। স্নানযাত্রা বি. জ্যৈষ্ঠ পূর্ণিমায় জগন্নাথদেবের স্নানোত্সব। স্নানাগার বি. স্নানের ঘর; bathroom; জনসাধারণের জন্য পরিবেষ্টিত স্নানের জায়গা, hamam. স্নানীয়, স্নানোদক বি. স্নানের জল। স্নায়ী (-য়িন্) বিণ. স্নানকারী (নিত্যস্নায়ী)।