সংবেদী

সংবেদী বিণ. 1 সচেতন, অনুভূতিসম্পন্ন; 2 অনুভূতিপ্রবণ, সুবেদী, sensitive.

সংবেদ্য

সংবেদ্য বিণ. 1 অনুভবযোগ্য; 2 জ্ঞেয়, জ্ঞাপনীয়।

সংযত

সংযত [ saṃyata ] বিণ. 1 নিয়ন্ত্রিত (প্রবৃত্তিকে সংযত করা); 2 নিয়মিত, নিয়মের দ্বারা শাসিত; 3 পরিমিত (সংযত আহার); 4 নিবৃত্ত, প্রতিহত (অস্ত্র সংযত করা); 5 প্রশমিত, বশীভূত (লোভ সংযত করা); 6 রুদ্ধ (বেগ সংযত করা); 7 বিনীত, শাস্ত্র (সংযত ভাষা, সংযত আচরণ)। [সং. সম্ + √ যম্ + ত]। সংযতচিত্ত বিণ. (যার) মন শান্ত হয়েছে বা উত্তেজনাহীন হয়েছে এমন। ☐ বি. বশীভূত বা শান্ত মন। সংযতবাক, (বর্জি.) সংযতবাক্ বিণ. মিতভাষী, স্বল্পভাষী। সংযতাত্মা (-ত্মন্) বিণ. 1 আত্মসংযম করেছে এমন, জিতেন্দ্রিয়; 2 স্হিরচিত্ত। সংযতেন্দ্রিয় বিণ. ইন্দ্রিয়কে নিয়ন্ত্রিত করেছে এমন।

সংমোহ

সংমোহ [ sammōha ] বি. 1 মোহ; 2 মূঢ়তা; 3 অচৈতন্য। [সং. সম্ + মোহ]।

সংমিশ্রণ

সংমিশ্রণ [ sammiśraṇa ] বি. 1 একত্রীকরণ, সম্পূর্ণরূপে মিশ্রণ (নানা বস্তুর সংমিশ্রণ, আর্য-অনার্যের সংমিশ্রণ); 2 সংসর্গ। [সং. সম্ + মিশ্রণ]।

সংবেশিত

সংবেশিত বিণ. সংবেশন করা হয়েছে এমন, সম্মোহিত।

সংবেশন

সংবেশন বি. সংবেশ; সম্মোহন বা সম্মোহনের অবস্হা, hypnotism, hypnosis (বি. প.)।

সংবেদনশীল

সংবেদনশীল বিণ. 1 অনুভূতিপ্রবণ, সংবেদী, (সংবেদন শীল মন); 2 সহানুভূতিসম্পন্ন।

সংবেদনা

সংবেদ, সংবেদন, সংবেদনা [ sambēda, sambēdana, sambēdanā ] বি. অসন্দিগ্ধ জ্ঞান, অনুভব, বোধ, sensation। [সং. সম্ + √ বিদ্ + অ, অন + ণিচ্ + আ]। সংবেদনশীল বিণ. 1 অনুভূতিপ্রবণ, সংবেদী, (সংবেদন শীল মন); 2 সহানুভূতিসম্পন্ন। সংবেদ্য বিণ. 1 অনুভবযোগ্য; 2 জ্ঞেয়, জ্ঞাপনীয়। সংবেদী বিণ. 1 সচেতন, অনুভূতিসম্পন্ন; 2 অনুভূতিপ্রবণ, সুবেদী, sensitive.

সংবেদন