স সংযোজনা সংযোজন, সংযোজনা [ saṃyōjana, saṃyōjanā ] বি. 1 যোগসাধন, একত্রীকরণ, সংযুক্ত করা; 2 (বাং.) মূল অংশের সঙ্গে যুক্ত করা, addition, supplementing. [সং. সম্ + যোজন, যোজনা]। সংযোজিত বিণ. 1 সংযুক্ত করা হয়েছে এমন, সম্মেলিত, একত্রীকৃত; 2 যুক্ত।
স সংযোজন সংযোজন, সংযোজনা [ saṃyōjana, saṃyōjanā ] বি. 1 যোগসাধন, একত্রীকরণ, সংযুক্ত করা; 2 (বাং.) মূল অংশের সঙ্গে যুক্ত করা, addition, supplementing. [সং. সম্ + যোজন, যোজনা]। সংযোজিত বিণ. 1 সংযুক্ত করা হয়েছে এমন, সম্মেলিত, একত্রীকৃত; 2 যুক্ত।
স সংযাত্রা সংযাত্রা [ saṃyātrā ] বি. 1 দলবদ্ধভাবে যাত্রা; 2 শোভাযাত্রা। [সং. সম্ + যাত্রা]। সংযাত্রিক, সংযাত্রী বিণ. 1 অনুগামী; 2 শোভাযাত্রাকারী।
স সংযোগ সংযোগ [ saṃyōga ] বি. 1 মিলন; 2 সংলগ্নতা; 3 মিশ্রণ; 4 সম্পর্ক, যোগাযোগ। [সং. সম্ + যোগ]। সংযোগী (-গিন্) বিণ. সংযোগবিশিষ্ট।
স সংযুক্ত সংযুক্ত [ saṃyukta ] বিণ. 1 সংযোগবিশিষ্ট; 2 মিলিত, একত্রীকৃত; 3 মিশ্র; 4 সংলগ্ন (সংযুক্ত ব্যঞ্জনবর্ণ)। [সং. সম্ + যুক্ত]। সংযুক্তি বি. 1 সংলগ্নতা; 2 সম্পর্ক; 3 মিলন (দুই বাংলার সংযুক্তি), merger.
স সংযান সংযান [ saṃyāna ] বি. 1 সহযাত্রা, সহগমন, সঙ্গে যাওয়া; 2 শব নিয়ে সমাধিস্হানে বা শ্মশানে যাওয়া; 3 ছুঁচ; 4 ছাঁচ, mould. [সং. সম্ + যান]।