সংশয়কর

সংশয়কর বিণ. সন্দেহজনক; দ্বিধাজনক।

সংশয়ালু

সংশয়ালু, সংশয়ী (-য়িন্) বিণ. সন্দেহকারী, সন্দিগ্ধচিত্ত (সংশয়ী মন)।

সংশয়াপন্ন

সংশয়ান্বিত, সংশয়াপন্ন বিণ. সংশয়যুক্ত, সন্দিগ্ধ।

সংশয়াতীত

সংশয়াতীত বিণ. সন্দেহ করা যায় না এমন, নিঃসন্দেহ (সংশয়াতীত প্রমাণ)।

সংশয়

সংশয় [ saṃśaẏa ] বি. 1 সন্দেহ (মনে সংশয় জাগে); 2 দ্বিধা (মনে কোনো সংশয় রেখো না); 3 (ভবিষ্যত্ সম্বন্ধে) ভয়। [সং. সম্ + √ শী + অ]। সংশয়কর বিণ. সন্দেহজনক; দ্বিধাজনক। সংশয়বাদী বিণ. অজ্ঞাবাদী, agnostic. সংশয়মোচন বি. সংশয় দূর করা। সংশয়াকুল বিণ. অতিশয় সংশয়যুক্ত। সংশয়াতীত বিণ. সন্দেহ করা যায় না এমন, নিঃসন্দেহ (সংশয়াতীত প্রমাণ)। সংশয়ান্বিত, সংশয়াপন্ন বিণ. সংশয়যুক্ত, সন্দিগ্ধ। সংশয়াপ-নোদন বি. সংশয় দূর করা, সংশয়মোচন। সংশয়ালু, সংশয়ী (-য়িন্) বিণ. সন্দেহকারী, সন্দিগ্ধচিত্ত (সংশয়ী মন)। সংশয়িত বিণ. যা সংশয় বা সন্দেহের বিষয় বা যে সম্বন্ধে সংশয় করা হয়েছে এমন।