সংস্কার

সংস্কার [ saṃskāra ] বি. 1 শুদ্ধি, শোধন; 2 শাস্ত্রীয় অনুষ্ঠানাদির দ্বারা পবিত্র করা বা পতিত অবস্হা থেকে উদ্ধার; 3 বিবাহ গর্ভাধান জাতকর্ম পুংসবন নামকরণ অন্নপ্রাশন উপনয়ন সমাবর্তন সীমন্তোন্নয়ন ও চূড়াকরণ হিন্দুদের এই দশ রকমের শাস্ত্রীয় অনুষ্ঠান; 4 পরিষ্কার বা নির্মল করা (অঙ্গসংস্কার, দেহসংস্কার); 5 উন্নতিবিধান, উন্নয়ন, উত্কর্ষসাধন, ত্রুটি বা অপূর্ণতা সংশোধন (সমাজ সংস্কার, শিক্ষা সংস্কার); 6 মেরামত (জীর্ণ সংস্কার); 7 ধারণা, বিশ্বাস (কুসংস্কার, সংস্কারবশে)। [সং. সম্ + √ কৃ + অ]। সংস্কারক বিণ. বি. সংশোধক, বিশোধক; মেরামতকারী; উন্নতিবিধায়ক, উত্কর্ষসাধক; ভ্রম বা প্রমাদ দূরকারী; কুসংস্কার দূরকারী; সমাজহিতৈষী। সংস্কারবিমুখ বিণ. পরিবর্তন চায় না এমন। বি. সংস্কারবিমুখতা।

সংসিদ্ধ

সংসিদ্ধ [ saṃsiddha ] বিণ. 1 সম্পূর্ণ সফল; 2 সুসম্পন্ন; 3 স্বাভাবসিদ্ধ। [সং. সম্ + সিদ্ধ]। সংসিদ্ধি বি. সম্পূর্ণ সফলতালাভ।

সংস্কর্তা

সংস্কর্তা [ saṃskartā ] (-র্তৃ) বি. 1 সংস্কারক; 2 উপনয়ন প্রভৃতি দশবিধ সংস্কারের অনুষ্ঠাতা। [সং. সম্ + কর্তা]।

সংস্করণ

সংস্করণ [ saṃskaraṇa ] বি. 1 সংস্কারসাধন, সংশোধন, বিশোধন (ত্রুটি সংস্করণ); 2 (বাং.) গ্রন্হাদির মুদ্রিত রূপ, মুদ্রণ, প্রকাশন, edition (প্রথম সংস্করণ)। [সং. সম্ + √কৃ + অন]।

সংসৃষ্টি

সংসৃষ্টি বি. 1 সংস্রব, সংসর্গ; 2 মিলন; 3 (অল.) পরস্পর-নিরপেক্ষ একাধিক কাব্যালংকারের একত্র মিলন।

সংসৃষ্ট

সংসৃষ্ট [ saṃsṛṣṭa ] বিণ. 1 সম্পর্কিত, সংস্রবযুক্ত; 2 মিলিত। [সং. সম্ + √ সৃজ্ + ত]। সংসৃষ্টি বি. 1 সংস্রব, সংসর্গ; 2 মিলন; 3 (অল.) পরস্পর-নিরপেক্ষ একাধিক কাব্যালংকারের একত্র মিলন।

সংসৃত

সংসৃত বিণ. সহগমনকারী; প্রবাহিত।

সংসৃতি

সংসৃতি [ saṃsṛti ] বি. 1 সহগমন, সহযাত্রা; 2 প্রবাহ, স্রোত; 3 সংসার। [সং. সম্ + সৃতি]। সংসৃত বিণ. সহগমনকারী; প্রবাহিত।

সংসারী

সংসারী ( রিন্) বিণ. 1 গৃহী, গার্হস্হ্য জীবন যাপনকারী; 2 গার্হস্হ্য জীবন সম্পর্কে বিশেষভাবে অভিজ্ঞ; 3 অত্যন্ত হিসাবি।