সংস্থা

সংস্থা [ saṃshā ] বি. 1 স্হিতি, অবস্হান; 2 সমাজ, সমিতি, সংঘ; 3 প্রতিষ্ঠান (সমাজবাদী সংস্হা); 4 ব্যবস্হা (পরিবহণ সংস্হা)। [সং. সম্ + √ স্হা + অ]।

সংস্ক্রিয়া

সংস্ক্রিয়া [ saṃskriẏā ] বি. সংস্কারের কাজ, শোধন, পরিমার্জনা, উন্নয়ন। [সং. সম্ + ক্রিয়া]।

সংস্কৃতিসম্পন্ন

সংস্কৃতিমান, সংস্কৃতিসম্পন্ন, (অশু.) সংস্কৃতিবান বিণ. উন্নত মানসিকতা ও রুচির অধিকারী, cultured.

সংস্কৃতিমান

সংস্কৃতিমান, সংস্কৃতিসম্পন্ন, (অশু.) সংস্কৃতিবান বিণ. উন্নত মানসিকতা ও রুচির অধিকারী, cultured.

সংস্কৃতি

সংস্কৃতি [ saṃskṛti ] বি. 1 সংস্কার, উন্নয়ন; 2 অনুশীলনের দ্বারা লব্ধ বিদ্যাবুদ্ধি রীতিনীতি ইত্যাদির উত্কর্ষ, সভ্যতাজনিত উত্কর্ষ; সমাজনীতি, বুদ্ধি, আচারব্যবহার ও শিল্পসাহিত্যের মধ্যে কোনো জাতির যে পরিচয় থাকে, কৃষ্টি, culture. [সং. সম্ + √ কৃ + তি]। সংস্কৃতিমান, সংস্কৃতিসম্পন্ন, (অশু.) সংস্কৃতিবান বিণ. উন্নত মানসিকতা ও রুচির অধিকারী, cultured.

সংস্কৃতজ্ঞ

সংস্কৃতজ্ঞ বিণ. সংস্কৃত ভাষা ও শাস্ত্রাদিতে পণ্ডিত; সংস্কৃত ভাষা জানেন এমন।

সংস্কৃত

সংস্কৃত [ saṃskṛta ] বিণ. 1 সংস্কার করা অর্থাত্ শোধন বা পরিমার্জনা করা হয়েছে এমন; 2 সজ্জিত, মণ্ডিত; 3 সংশোধিত; 4 পরিষ্কৃত। ☐ বি. ভারতের প্রাচীন আর্যভাষা। [সং. সম্ + √ কৃ + ত]। সংস্কৃতজ্ঞ বিণ. সংস্কৃত ভাষা ও শাস্ত্রাদিতে পণ্ডিত; সংস্কৃত ভাষা জানেন এমন।

সংস্কারবিমুখতা

সংস্কারবিমুখতা বি. সংস্কারবিমুখ । সংস্কারবিমুখ বিণ. পরিবর্তন চায় না এমন।

সংস্কারবিমুখ

সংস্কারবিমুখ বিণ. পরিবর্তন চায় না এমন। বি. সংস্কারবিমুখতা।

সংস্কারক

সংস্কারক বিণ. বি. সংশোধক, বিশোধক; মেরামতকারী; উন্নতিবিধায়ক, উত্কর্ষসাধক; ভ্রম বা প্রমাদ দূরকারী; কুসংস্কার দূরকারী; সমাজহিতৈষী।