সংস্থিতি

সংস্থিতি [ saṃshiti ] বি. 1 সংস্হান বা স্হাপন; 2 স্হিতি, একত্র স্হিতি (বিশ্বসংস্হিতি); 3 বিন্যাস; 4 আয়োজন; 5 আশ্রয়। [সং. সম্ + স্হিতি]।

সংস্থিত

সংস্থিত [ saṃshita ] বিণ. 1 বিন্যস্ত, সন্নিবিষ্ট, সন্নিবেশ করা হয়েছে এমন (নূতন কৌশলে সংস্হিত সৈন্যবাহিনী); 2 সঞ্চিত, সংগৃহীত; 3 আয়োজিত, ব্যবস্হাপিত। [সং. সম্ + √ স্হা + ত]।

সংস্থাপয়িত্রী

সংস্থাপিকা, সংস্থাপয়িত্রী স্ত্রী. সংস্থাপক, সংস্থাপায়িতা । সংস্থাপক, সংস্থাপায়িতা বিণ. বি. সংস্থানকারী; প্রতিষ্ঠাতা; ব্যবস্থাপক।

সংস্থাপিকা

সংস্থাপিকা, সংস্থাপয়িত্রী স্ত্রী. সংস্থাপক, সংস্থাপায়িতা । সংস্থাপক, সংস্থাপায়িতা বিণ. বি. সংস্থানকারী; প্রতিষ্ঠাতা; ব্যবস্থাপক।

সংস্কৃতিবান

সংস্কৃতিমান, সংস্কৃতিসম্পন্ন, (অশু.) সংস্কৃতিবান বিণ. উন্নত মানসিকতা ও রুচির অধিকারী, cultured.

সংস্থাপায়িতা

সংস্থাপক, সংস্থাপায়িতা বিণ. বি. সংস্থানকারী; প্রতিষ্ঠাতা; ব্যবস্থাপক। স্ত্রী. সংস্থাপিকা, সংস্থাপয়িত্রী।

সংস্থাপক

সংস্থাপক, সংস্থাপায়িতা বিণ. বি. সংস্থানকারী; প্রতিষ্ঠাতা; ব্যবস্থাপক। স্ত্রী. সংস্থাপিকা, সংস্থাপয়িত্রী।

সংস্থাপিত

সংস্থাপিত বিণ. সংস্থাপন বা স্থাপন বা প্রতিষ্ঠা করা হয়েছে এমন; আয়োজিত।

সংস্থাপন

সংস্থাপন [ saṃshāpana ] বি. 1 বিশেষভাবে কিংবা ভালোভাবে স্থাপন (ধর্ম সংস্থাপন); 2 প্রতিষ্ঠা (বিদ্যালয় সংস্থাপন); 3 উপস্থাপন। [সং. সম্ + স্থাপন]। সংস্থাপক, সংস্থাপায়িতা বিণ. বি. সংস্থানকারী; প্রতিষ্ঠাতা; ব্যবস্থাপক। স্ত্রী. সংস্থাপিকা, সংস্থাপয়িত্রী। সংস্থাপিত বিণ. সংস্থাপন বা স্থাপন বা প্রতিষ্ঠা করা হয়েছে এমন; আয়োজিত।

সংস্থান

সংস্থান [ saṃshāna ] বি. 1 বিন্যাস, সন্নিবেশ (ঘটনা সংস্হান); 2 গঠন, গঠনকৌশল, আকৃতি (অঙ্গসংস্হান); 3 সঞ্চয় (অর্থসংস্হান); 4 ব্যবস্হা, জোগাড় (অন্নের সংস্হান করা)। [সং. সম্ + √ স্থা + অন]।