সংহার

সংহার [ saṃhāra ] বি. 1 বধ, বিনাশ, নিধন (বৃত্রসংহার); 2 ধ্বংস, প্রলয় (সৃষ্টিসংহার); 3 অবসান (উপসংহার); 4 প্রত্যাকর্ষণ, প্রত্যাহার (বাক্যসংহার); 5 সংকোচন (বেণিসংহার); 6 সংগ্রহ। [সং. সম্ + √ হৃ + অ]। সংহারক বিণ. বি. সংহারকারী, বধকারী, বিনাশক। সংহারা ক্রি. (কাব্যে) বধ করা (‘সংহারিব রণে’)।

সংহর্তা

সংহর্তা [ saṃhartā ] (-র্তৃ) বিণ. বি. সংহরণকারী, সংহারক। [সং. সম্ √ হৃ + তৃ]।

সংহরা

সংহরা ক্রি. (কাব্যে) ফিরিয়ে নেওয়া, সংবরণ বা সংযত করা (‘সংহর, সংহর তব বাণী’: রবীন্দ্র)।

সংহরণ

সংহরণ [ saṃharaṇa ] বি. 1 সংহার, হত্যা, নিধন; 2 নিবারণ, সংবরণ, সংযত করা (অসংযত শক্তির সংহরণ); 3 নাশ, দূরীকরণ (‘তমোগুণ কর সংহরণ’); 4 সংকোচন; 5 সংক্ষেপ করা, সংক্ষেপণ। [সং. সম্ + √ হ্ + অন]। সংহরা ক্রি. (কাব্যে) ফিরিয়ে নেওয়া, সংবরণ বা সংযত করা (‘সংহর, সংহর তব বাণী’: রবীন্দ্র)।

সংহতি

সংহতি [ saṃhati ] বি. 1 মিলন বা সম্যক মিলন, ঐক্য, নিবিড় সংযোগ, একত্রীভবন (ভারতের সংহতি, জাতীয় সংহতি); 2 সমন্বয়; 3 জমাট বা ঘনীভূত হওয়া; 4 সংঘ; 5 সমূহ, সমষ্টি। [সং. সম্ + √ হন্ + তি]।

সংহত

সংহত [ saṃhata ] বিণ. 1 সম্যক মিলিত, ঐক্যবদ্ধ বা একত্রীভূত (জাতির সংহত শক্তি, সমস্ত শক্তিকে সংহত করা); 2 সুদৃঢ়; 3 জমাট, ঘনীভূত। [সং. সম্ + √ হন্ + ত]।

সংস্রব

সংস্রব [ saṃsraba ] বি. 1 সম্পর্ক, সঙ্গ, সম্বন্ধ (বন্ধুদের সংস্রব, এ ব্যাপারের সঙ্গে তার কোনোই সংস্রব নেই); 2 মিলন। [সং. সম্ + √ স্রু + অ]। সংস্রব এড়ানো ক্রি. বি. সঙ্গ পরিহার করা, সম্পর্ক না রাখা।

সংস্পৃষ্ট

সংস্পৃষ্ট [ saṃspṛṣṭa ] বিণ. সংস্পর্শযুক্ত, সম্পৃক্ত। [সং. সম্ + স্পৃষ্ট]।

সংস্পর্শদোষ

সংস্পর্শদোষ বি. খারাপ লোক বা বস্তুর সঙ্গে সংস্পর্শের জন্য যে দোষ হয়।

সংস্পর্শ

সংস্পর্শ [ saṃsparśa ] বি. 1 ছোঁয়া, স্পর্শ; 2 সংস্রব, সঙ্গ, সম্পর্ক (সত্লোকের সংস্পর্শ)। [সং. সম্ + স্পর্শ]। সংস্পর্শদোষ বি. খারাপ লোক বা বস্তুর সঙ্গে সংস্পর্শের জন্য যে দোষ হয়।