সকারণ

সকারণ [ sakāraṇa ] বিণ. সহেতুক, কারণযুক্ত। বিপ. অকারণ। [সং. সহ + কারণ]।

সকার

সকার [ sakāra ] বিণ. ফুটবল খেলা। [ইং. soccer]।

সকাম

সকাম [ sakāma ] বিণ. 1 কামনাযুক্ত; 2 ফলাফলের আশাযুক্ত (সকাম কর্ম); 3 (বিরল) চরিতার্থ। [সং. সহ + কাম]।

সকাতরে

সকাতরে ক্রি-বিণ. করুণভাবে, অত্যন্ত দুঃখ বা কাতরতার সঙ্গে (‘সকাতরে ওই কাঁদিছে সকলে’: রবীন্দ্র)।

সকর্ণ

সকর্ণ [ sakarṇa ] বিণ. কর্ণ বা কান আছে এমন। [সং. সহ + কর্ণ]।

সকরুণ

সকরুণ [ sakaruṇa ] বিণ. 1 সদয়, কৃপাযুক্ত (সকরুণ হৃদয়); 2 অতি করুণ বা দুঃখপূর্ণ, যাতে দয়া বা করুণার উদয় হয় (‘সকরুণ বেণু বাজায়ে কে যায়’: রবীন্দ্র)। [বাং. < সং. সহ + করুণা]।

সকাতর

সকাতর [ sakātara ] বিণ. কাতরতাযুক্ত, মিনতিপূর্ণ (সকাতর প্রার্থনা)। [সং. সহ + কাতর]। সকাতরে ক্রি-বিণ. করুণভাবে, অত্যন্ত দুঃখ বা কাতরতার সঙ্গে (‘সকাতরে ওই কাঁদিছে সকলে’: রবীন্দ্র)।

সকাণ্ড

সকাণ্ড [ sakāṇḍa ] বিণ. (উদ্ভি.) কাণ্ডযুক্ত (সকাণ্ড উদ্ভিদ)। [সং. সহ + কাণ্ড]।

সকল

সকল [ sakala ] বিণ. সমস্ত, সমগ্র, সমুদায় (‘সকল গর্ব দূর করি দিব’: রবীন্দ্র)। ☐ বি. (বাং.) সমস্ত লোক (‘সকলের তরে সকলে আমরা’: কামিনী)। [সং. সহ + কলা (অংশ)]।

সকর্মক

সকর্মক [ sakarmaka ] বিণ. 1 (ব্যাক.) যে ক্রিয়ার কর্ম আছে এমন (সকর্মক ক্রিয়া); 2 কর্মে নিযুক্ত। [সং. সহ + কর্ম + ক]।