স সক্ত সক্ত [ sakta ] বিণ. 1 আসক্ত; 2 সংলগ্ন। [সং. √ সন্জ্ + ত]। সক্তি বি. 1 আসক্তি; 2 সংলগ্ন অবস্হা; 3 অনুরাগ।
স সক্কালবেলা সক্কালবেলা [ sakkālabēlā ] বিশেষত অতি প্রত্যুষ বোঝতে কিংবা ঝোঁক প্রয়োগে সকালবেলা -র কথ্য রূপ (সক্কালবেলা উঠেই এখানে চলে এসেছে)।
স সকৌতুক সকৌতুক [ sakautuka ] বিণ. কৌতুকযুক্ত, কৌতুকপূর্ণ। [সং. সহ + কৌতুক]। সকৌতুকে ক্রি-বিণ. কৌতুকের সঙ্গে (সকৌতুকে বলা)।
স সকাশ সকাশ [ sakāśa ] বি. নিকট, সন্নিধান (নৃপতিসকাশে গিয়ে সংবাদ দেওয়া)। ☐ বিণ. সমীপস্হ, সন্নিহিত। [সং. সহ + কাশ (সন্নিধান)]।
স সকাল সকাল সকাল সকাল ক্রি-বিণ. 1 শীঘ্র, তাড়াতাড়ি করে (সকাল সকাল শুয়ে পড়বে); 2 নির্দিষ্ট সময়ের পূর্বে; 3 বেলা থাকতে থাকতে।
স সকাল সকাল [ sakāla ] বি. 1 প্রাতঃকাল, প্রভাত (সকালবেলা, সকাল হওয়া); 2 ত্বরা, তাড়াতাড়ি (সকাল করে আসা)। [সং. সহ + কাল]। সকালবেলা বি. প্রভাত। সকাল সকাল ক্রি-বিণ. 1 শীঘ্র, তাড়াতাড়ি করে (সকাল সকাল শুয়ে পড়বে); 2 নির্দিষ্ট সময়ের পূর্বে; 3 বেলা থাকতে থাকতে।