স্পন্দ

স্পন্দ, স্পন্দন [ spanda, spandana ] বিণ. 1 নিয়মিত কম্পন বা নড়াচড়া (নাড়ির স্পন্দন, প্রাণস্পন্দন); 2 স্ফুরণ, মৃদু কম্পন (আঁখিপাতার বা আলোকের স্পন্দন)। [সং. √ স্পন্দ্ + অ, অন]। স্পন্দমান বিণ. কাঁপছে এমন, কম্পমান (‘যে জীবন নিত্য স্পন্দমান’: বিষ্ণু)। স্পন্দরহিত, স্পন্দশূন্য, স্পন্দহীন বিণ. স্হির, নিশ্চল, নিস্পন্দ। স্পন্দিত বিণ. স্পন্দনযুক্ত, কম্পিত (‘স্পন্দিত করি দিগ্দিগন্ত উঠিল শঙ্খ বাজি’: রবীন্দ্র)। স্পন্দা ক্রি. (কাব্যে) স্পন্দিত হওয়া।

স্পঞ্জ

স্পঞ্জ [ spañja ] বি. 1 একরকম জলচর প্রাণীর বহুচ্ছিদ্রময় শরীর; 2 কৃত্রিমভাবে রাসায়নিক উপায়ে তৈরি অনুরূপ পদার্থ (শোষণ বা ঘর্ষণের কাজে এর ব্যবহার হয়)। [ইং. sponge]।

স্নেহ

স্নেহ [ snēha ] বি. 1 বাত্সল্য; 2 ভালোবাসা, প্রীতি, প্রেম; 3 তেল, ঘি এবং ওই জাতীয় পদার্থ। [সং. √ স্নিহ্ + অ]। স্নেহপদার্থ বি. তৈলাদি পদার্থ। স্নেহপুত্তলি বি. অত্যধিক স্নেহপাত্র। স্নেহালিঙ্গন বি. স্নেহভরে আলিঙ্গন। স্নেহাশিস, স্নেহাশীর্বাদ বি. স্নেহযুক্ত আশীর্বাদ। স্নেহী (-হিন্) বিণ. স্নেহময়; তৈলাদিযুক্ত।

স্নিগ্ধতা

স্নিগ্ধতা বি. স্নিগ্ধ। স্নিগ্ধ [ snigdha ] বিণ. 1 স্নেহপূর্ণ (স্নিগ্ধ ব্যবহার, স্নিগ্ধ সম্পর্ক); 2 সুখস্পর্শ, আরামদায়ক, শীতলকারক (স্নিগ্ধ বাতাস); 3 কোমল, মধুর (স্নিগ্ধ স্বর); 4 মসৃণ, চিক্কণ (স্নিগ্ধ আকাশ); 5 তৈলযুক্ত, তেলা। [সং. √ স্নিহ্ + ত]।

স্নিগ্ধা

স্নিগ্ধা স্ত্রী. স্নিগ্ধ। স্নিগ্ধ [ snigdha ] বিণ. 1 স্নেহপূর্ণ (স্নিগ্ধ ব্যবহার, স্নিগ্ধ সম্পর্ক); 2 সুখস্পর্শ, আরামদায়ক, শীতলকারক (স্নিগ্ধ বাতাস); 3 কোমল, মধুর (স্নিগ্ধ স্বর); 4 মসৃণ, চিক্কণ (স্নিগ্ধ আকাশ); 5 তৈলযুক্ত, তেলা। [সং. √ স্নিহ্ + ত]।

স্নিগ্ধ

স্নিগ্ধ [ snigdha ] বিণ. 1 স্নেহপূর্ণ (স্নিগ্ধ ব্যবহার, স্নিগ্ধ সম্পর্ক); 2 সুখস্পর্শ, আরামদায়ক, শীতলকারক (স্নিগ্ধ বাতাস); 3 কোমল, মধুর (স্নিগ্ধ স্বর); 4 মসৃণ, চিক্কণ (স্নিগ্ধ আকাশ); 5 তৈলযুক্ত, তেলা। [সং. √ স্নিহ্ + ত]। স্ত্রী. স্নিগ্ধা। বি. স্নিগ্ধতা। স্নিগ্ধকর বিণ. স্নিগ্ধ করে এমন।

স্নায়ুদৌর্বল্য

স্নায়ুদৌর্বল্য, স্নায়বিক দৌর্বল্য বি. স্নায়ুর দুর্বলতারূপ রোগবিশেষ, nervous debility.

স্নায়বীয়

স্নায়বিক, স্নায়বীয় বিণ. স্নায়ুসম্বন্ধীয় (স্নায়বিক উত্তেজনা)।