স সখীতত্ত্ব সখীতত্ত্ব বি. (বৈ. শা.) ললিতা বিশাখা চন্দ্রাবলী প্রভৃতি সখীরা শ্রীকৃষ্ণেরই লীলাবিস্তারিকা এবং নানাভাবে শ্রীরাধার প্রেমাভিব্যক্তির সহায়িকা-এই তত্ত্ব।
স সখ্য সখ্য [ sakhya ] বি. 1 বন্ধুত্ব (দুজনের সখ্য বহুদিন অটুট ছিল); 2 (বৈ. শা.) বৈষ্ণবমতে ভগবানের সঙ্গে সমপ্রাণতামূলক রসবিশেষ। [সং. সখি + য]।
স সখেদ সখেদ [ sakhēda ] বিণ. খেদযুক্ত, খেদপূর্ণ, দুঃখিত (সখেদ উক্তি)। [সং. সহ + খেদ]। সখেদে ক্রি-বিণ. খেদের সঙ্গে, দুঃখিতভাবে (সখেদে বলা)।
স সখীসংবাদ সখীসংবাদ বি. মথুরাগত শ্রীকৃষ্ণের কাছে বৃন্দাদূতী দ্বারা বিরহপীড়িতা রাধিকার মনোবেদনা জ্ঞাপন।