স সচিব সচিব [ saciba ] বি. 1 মন্ত্রী (সচিবালয়); 2 কর্মসম্পাদক, সেক্রেটারি (শিক্ষাসচিব); 3 সঙ্গী, সহায়। [সং. √ সচ্ + ইব]। সচিবালয় বি. মন্ত্রী বা সেক্রেটারির কর্মদপ্তর।
স সচল সচল [ sacala ] বিণ. 1 গতিশীল, চলন্ত (সচল ট্রেন); 2 চলতে সক্ষম (সচল দেহ); 3 কার্যকর; 4 চালু (সচল যন্ত্র); 5 প্রচলিত (পণপ্রথা এখনও সচল)। [বাং. স2 + সং. চল]।
স সচরাচর সচরাচর [ sacarācara ] বিণ. চরাচরসহিত, স্হাবরজঙঘমাত্মক। ☐ ক্রি বিণ. (বাং.) সাধারণত, প্রায়শ (এরকম সচরাচর ঘটে না)। [সং. সহ + চরাচর]।
স সচকিতা সচকিতা স্ত্রী. সচকিত । সচকিত [ sacakita ] বিণ. 1 ভয়ে চমকিত বা কম্পিত; 2 সভয়, এস্ত (সচকিত চিত্তে)। [সং. সহ + চকিত]।
স সচকিত সচকিত [ sacakita ] বিণ. 1 ভয়ে চমকিত বা কম্পিত; 2 সভয়, এস্ত (সচকিত চিত্তে)। [সং. সহ + চকিত]। স্ত্রী. সচকিতা।