সজীবতা

সজীবতা বি. (চিত্তের সজীবতা) সজীব । সজীব [ sajība ] বিণ. 1 জীবন্ত, জীবিত (সজীব প্রাণী); 2 প্রাণশক্তিপূর্ণ, প্রাণবন্ত, উত্সাহ-উদ্দীপনাযুক্ত। [সং. সহ + জীব (জীবন)]।

সজীব

সজীব [ sajība ] বিণ. 1 জীবন্ত, জীবিত (সজীব প্রাণী); 2 প্রাণশক্তিপূর্ণ, প্রাণবন্ত, উত্সাহ-উদ্দীপনাযুক্ত। [সং. সহ + জীব (জীবন)]। বি. সজীবতা (চিত্তের সজীবতা)।

সজনি

সজনি, (বর্ত. বর্জি.) সজনী [ sajani, (barta. barji.) sajanī ] বি. (বৈ. সা.) 1 সখী, সহচরী; 2 প্রণয়িনী (‘সজনী সজনী রাধিকা লো’: রবীন্দ্র)। [সং. স্বজনী]।

সজন

সজন1 [ sajana1 ] বি. জনসমাজ; লোকজন থাকার ভাব বা অবস্হা (সজনে-বিজনে)। ☐ বিণ. লোকজনসহ। [সং. স (সহ) + জন]। সজন2 [ sajana2 ] বিণ. সজ্জন, সাধুপ্রকৃতির লোক। [সং. সজ্জন]।

সছিদ্র

সচ্ছিদ্র, সছিদ্র [ sacchidra, sachidra ] বিণ. ছিদ্রযুক্ত। [সং. স (সহ) + ছিদ্র]।

সচ্ছিদ্র

সচ্ছিদ্র, সছিদ্র [ sacchidra, sachidra ] বিণ. ছিদ্রযুক্ত। [সং. স (সহ) + ছিদ্র]।

সচ্ছলতা

সচ্ছলতা (আর্থিক সচ্ছলতা) বি. সচ্ছল। সচ্ছল [ sacchala ] বিণ. সংগতিপন্ন, অভাব নেই এমন (সচ্ছল সংসার)। [< সং. সত্ + শীল]।

সচ্ছল

সচ্ছল [ sacchala ] বিণ. সংগতিপন্ন, অভাব নেই এমন (সচ্ছল সংসার)। [< সং. সত্ + শীল]। বি. সচ্ছলতা (আর্থিক সচ্ছলতা)।

সচ্চিন্তা

সচ্চিন্তা [ saccintā ] বি. ন্যায্য চিন্তা, সুচিন্তা, সাধু চিন্তা। [সং. সত্ + চিন্তা]।

সচ্চিদানন্দ

সচ্চিদানন্দ [ saccidānanda ] বি. নিত্যজ্ঞানসুখরূপ ব্রহ্ম, পরমেশ্বর। ☐ বিণ. নিত্যজ্ঞানসুখময় (সচ্চিদানন্দ হরি)। [সং. সত্ + চিত্ + আনন্দ]।