স সজ্জা সজ্জা [ sajjā ] বি. 1 বেশভূষা, পোশাক; 2 অলংকরণ (গৃহসজ্জা); 3 আয়োজন, উদ্যোগ; 4 উপকরণ, সরঞ্জাম। [সং. √ সজ্জ্ + অ + আ]। সজ্জাগজ্জা বি. সাজগোজ; উদ্যোগ-আয়োজন।
স সজ্জন সজ্জন1 [ sajjana1 ] বি. সাধুব্যক্তি, ভালো লোক। [সং. সত্ + জন]। সজ্জন2, সজ্জনা [ sajjana2, sajjanā ] বি. 1 সজ্জিত করা, সাজানো; 2 আয়োজন; 3 সৈন্যসংস্হাপন। [সং. √ সজ্জ্ + অন, + আ]।
স সজোর সজোর [ sajōra ] বিণ. জোরযুক্ত, জোরালো (সজোর আঘাত)। [সং. সহ + বাং. জোর]। সজোরে ক্রি-বিণ. জোরের সঙ্গে (সজোরে ঘুসি মারল)।
স সজাতি সজাতি [ sajāti ] বিণ. একজাতীয়, সমশ্রেণীয়। ☐ বি. একই জাতি বা শ্রেণির অন্তর্ভুক্ত লোক (দেশ থেকে এসেছে তার এক সজাতি)। [সং. স (সমান) + জাতি]। সজাতীয় বিণ. একই জাতির অন্তর্ভুক্ত, সমশ্রেণীয়। স্ত্রী. সজাতীয়া।
স সজাগ সজাগ [ sajāga ] বিণ. 1 জাগ্রত্, জেগে আছে এমন; 2 সতর্ক (সজাগ চিত্তবৃত্তি, নিজের স্বার্থ সম্বন্ধে সজাগ); 3 সচেতন; 4 একটুতেই যা থেকে জেগে ওঠে এমন (সজাগ ঘুম)। [সং. সজাগর]।