সঞ্চয়

সঞ্চয় [ sañcaẏa ] বি. 1 আহরণ, সংগ্রহ, চয়ন (মধুসঞ্চয়); 2 জমিয়ে রাখা, পুঞ্জিত করা (অর্থসঞ্চয়); 3 পুঁজি, অর্থসংস্হান, জমানো টাকা (তার তেমন সঞ্চয় নেই); 4 সমূহ, রাশি; 5 সঞ্চিত দ্রব্য (জীবনের সঞ্চয়)। [সং. সম্ + √ চি + অ]। সঞ্চয়জাত বিণ. সঞ্চয়ের ফলে সৃষ্ট (সঞ্চয়জাত পর্বত)। সঞ্চয়ন বি. সঞ্চয় করা; সংগ্রহ করা। সঞ্চয়িতা বি. (স্ত্রী.) কবিতাবলির সংকলন বা সংগ্রহ। [সং. সঞ্চয় + ইত + আ]। সঞ্চয়ী (-য়িন্) বিণ. 1 সঞ্চয়কারী; 2 (প্রধানত মিতব্যয়িতার দ্বারা) জমিয়ে রাখার স্বভাববিশিষ্ট। সঞ্চিত বিণ. 1 সংগ্রহ বা সঞ্চয় করা হয়েছে এমন, জমিয়ে রাখা বা তোলা হয়েছে এমন (সঞ্চিত পুণ্য, সঞ্চিত অর্থ); 2 রাশীকৃত। সঞ্চিতা...

সঞে

সঞে [ sañē ] অব্য. অনু. (প্রা. কা.) 1 সঙ্গে, সহিত; 2 থেকে, হতে (‘ঘর সঞে বাহির হোয়’: বিদ্যা.)। [মৈ. তু. সনে, সঙ্গে]।

সজ্ঞানে

সজ্ঞানে ক্রি-বিণ. জ্ঞানত, সচেতন অবস্হায় (সজ্ঞানে মৃত্যুবরণ করা)।

সঞ্চিত

সঞ্চিত বিণ. 1 সংগ্রহ বা সঞ্চয় করা হয়েছে এমন, জমিয়ে রাখা বা তোলা হয়েছে এমন (সঞ্চিত পুণ্য, সঞ্চিত অর্থ); 2 রাশীকৃত।

সঞ্চয়ী

সঞ্চয়ী (-য়িন্) বিণ. 1 সঞ্চয়কারী; 2 (প্রধানত মিতব্যয়িতার দ্বারা) জমিয়ে রাখার স্বভাববিশিষ্ট।

সঞ্চয়িতা

সঞ্চয়িতা বি. (স্ত্রী.) কবিতাবলির সংকলন বা সংগ্রহ। [সং. সঞ্চয় + ইত + আ]।

সজ্ঞানকৃত

সজ্ঞানকৃত বিণ. সচেতনভাবে করা হয়েছে এমন, জেনেশুনে ঘটানো হয়েছে এমন (সজ্ঞানকৃত অপরাধ)।

সজ্ঞান

সজ্ঞান [ sajñāna ] বিণ. সচেতন; জ্ঞানযুক্ত। [সং. সহ + জ্ঞান]। তু. বিপ. অজ্ঞান। সজ্ঞানকৃত বিণ. সচেতনভাবে করা হয়েছে এমন, জেনেশুনে ঘটানো হয়েছে এমন (সজ্ঞানকৃত অপরাধ)। সজ্ঞানে ক্রি-বিণ. জ্ঞানত, সচেতন অবস্হায় (সজ্ঞানে মৃত্যুবরণ করা)।

সজ্জিতা

সজ্জিতা স্ত্রী. সজ্জিত । সজ্জিত [ sajjita ] বিণ. 1 সাজপোশাক পরেছে বা পরে কাজের জন্য প্রস্তুত হয়েছে এমন; 2 সাজানো হয়েছে এমন (সজ্জিত শকট)। [সং. সজ্জা + ইত]।

সজ্জিত

সজ্জিত [ sajjita ] বিণ. 1 সাজপোশাক পরেছে বা পরে কাজের জন্য প্রস্তুত হয়েছে এমন; 2 সাজানো হয়েছে এমন (সজ্জিত শকট)। [সং. সজ্জা + ইত]। স্ত্রী. সজ্জিতা।