সটকা

সটকা1 [ saṭakā1 ] বি. আলবোলার নল। [দেশি]। সটকা2 [ saṭakā2 ] ক্রি. পালানো (‘প্রাণ নিয়ে তো সটকেছি রে’: রবীন্দ্র)। [হি. সট্কা]। সটকান বি. পলায়ন, চম্পট (সটকান দেওয়া)। সটকানো ক্রি. বি. পালানো।

সট

সট [ saṭa ] বি. অব্য. অতিশয় দ্রুততাসূচক বা অতর্কিত ভাবসূচক (সট করে সরে পড়া)। [ধ্বন্যা.]।

সঞ্জীবনী

সঞ্জীবনী বিণ. (স্ত্রী.) প্রাণসঞ্চার কারিণী, জীবনদায়িনী। ☐ বি. জীবনদায়ী ওষুধবিশেষ (মৃতসঞ্জীবনী)।

সঞ্জীবন

সঞ্জীবন1 [ sañjībana1 ] বি. জীবনধারণ, প্রাণধারণ। [সং. সম্ + √ জীব্ + অন]। সঞ্জীবন2 [ sañjībana2 ] বি. জীবনসঞ্চার, জীবন্ত করা (পল্লিসঞ্জীবন)। ☐ বিণ. জীবনদায়ী, প্রাণসঞ্চারক। [সং. সম্ + √ জীব্ + ণিচ্ + অন]। সঞ্জীবনী বিণ. (স্ত্রী.) প্রাণসঞ্চার কারিণী, জীবনদায়িনী। ☐ বি. জীবনদায়ী ওষুধবিশেষ (মৃতসঞ্জীবনী)।

সঞ্জাব

সঞ্জাব [ sañjāba ] বি. কাপ়ড়ের ভিতর দিকে লাগাবার পা়ড় বা লাইনিং; কাপড়ে লাগানো বা লাগাবার পাড়। [ফা. সন্জাফ্]।

সঞ্জাত

সঞ্জাত [ sañjāta ] বিণ. উত্পন্ন, সৃষ্ট (ঈর্ষাসঞ্জাত ক্রোধ, অন্তরে ঈর্ষা সঞ্জাত হল)। [সং. সম্ + জাত]।

সঞ্জননী

সঞ্জননী বিণ. (ভাষা.) উত্পাদন করে এমন, generative.

সঞ্জননা

সঞ্জনন, সঞ্জননা [ sañjanana, sañjananā ] বি. সৃষ্টি; উত্পাদন। [সং. সম্ + √ জন্ + ণিচ্ + অন]। সঞ্জননী বিণ. (ভাষা.) উত্পাদন করে এমন, generative.

সঞ্জনন

সঞ্জনন, সঞ্জননা [ sañjanana, sañjananā ] বি. সৃষ্টি; উত্পাদন। [সং. সম্ + √ জন্ + ণিচ্ + অন]। সঞ্জননী বিণ. (ভাষা.) উত্পাদন করে এমন, generative.