সড়কি

সড়কি [ saḍ়ki ] বি. বর্শা, বল্লম (সড়কির আঘাত)। [দেশি]।

সড়ক

সড়ক [ saḍ়ka ] বি. 1 রাস্তা, পথ; 2 বড়ো রাস্তা। [সং. সরক, তু. আ. শরক্]।

সড় থাকা

সড় থাকা ক্রি. বি. ষড়যন্ত্রের ব্যাপারে যোগাযোগ থাকা (এ ব্যাপারে তার সড় ছিল)।

সড় করা

সড় করা ক্রি. বি. চক্রান্ত করা (সড় করে তাকে ঠকানো হয়েছে)।

সড়

সড় [ saḍ় ] বি. গুপ্ত পরামর্শ, চক্রান্ত, ষড়যন্ত্র। [আ. সর; সলাহ্]। সড় করা ক্রি. বি. চক্রান্ত করা (সড় করে তাকে ঠকানো হয়েছে)। সড় থাকা ক্রি. বি. ষড়যন্ত্রের ব্যাপারে যোগাযোগ থাকা (এ ব্যাপারে তার সড় ছিল)।

সঠিক

সঠিক [ saṭhika ] বিণ. 1 সম্পূর্ণ ঠিক বা খাঁটি; 2 নির্ভুল, যথার্থ (সঠিক কথা)। [বাং. স2 + ঠিক়]।

সটীক

সটীক [ saṭīka ] বিণ. টীকাযুক্ত, ব্যাখ্যাযুক্ত (সটীক অনুবাদ, সটীক গীতাগ্রন্হ)। [সং. সহ + টীকা]।

সটান

সটান [ saṭāna ] বিণ. 1 একটানা, সোজা (সটান রাস্তা); 2 টানটান, অবক্র (বিছানায় শুয়ে সটান হওয়া)। ☐ ক্রি-বিণ. 1 সোজাসুজি (সটান দৌড়ানো); 2 লম্বাভাবে (সটান শুয়ে পড়া); 3 আদৌ বিলম্ব না করে (সটান দেশে পাড়ি দেওয়া)। [সং. সহ + বাং. টান]।

সটকান

সটকান বি. পলায়ন, চম্পট (সটকান দেওয়া)।