সৎকর্ম

সৎকর্ম (-র্মন্), সৎকার্য বি. ভালো কাজ, হিতকর কাজ, পুণ্যকর্ম।

সৎকার্য

সৎকর্ম (-র্মন্), সৎকার্য বি. ভালো কাজ, হিতকর কাজ, পুণ্যকর্ম।

সৎ

সত্1 (সৎ, সত) [ sat1 ] বিণ. 1 সত্তাযুক্ত, অস্তিত্বশীল, বিদ্যমান; 2 নিত্য; 3 সত্য; 4 সাধু, সত্লোক; 5 উত্তম, শুভ (সত্কর্ম, সদুপদেশ, সদুত্তর)। ☐ বি. 1 অস্তিত্বমাত্র (সত্স্বরুপ); 2ব্রহ্ম (ওঁতত্সত্)। [সং. অস্ + অত্]। সৎকর্ম (-র্মন্), সৎকার্য বি. ভালো কাজ, হিতকর কাজ, পুণ্যকর্ম। সৎকুল বি, ভালো বংশ। সৎকুলজাত বিণ. ভালো বংশে জন্ম হয়েছে এমন। সৎপথ বি. ন্যায়ের পথ। সত্2 [ sat2 ] বিণ. সতিন-সম্পর্কিত। [সং. সপত্নী]। সৎছেলে বি. সতিনের ছেলে, সপত্নীপুত্র। সৎবোন বি. বৈমাত্র ভগিনী, সত্মায়ের মেয়ে। সৎভাই বি. সত্মায়ের ছেলে, বৈমাত্র ভাই। সৎমা বি. গর্ভধারিণীর সতিন, বিমাতা। সৎমেয়ে বি. সতিনের মেয়ে, সপত্নীকন্যা। সৎশাশুড়ি বি. শাশুড়ির সতিন।

সড়োগড়ো

সড়োগড়ো [ saḍ়ō-gaḍ়ō ] বিণ. 1 উত্তমরূপে আয়ত্ত, অভ্যস্ত বা রপ্ত (প্লানটা সড়োগড়ো হয়েছে তো?); 2 মুখস্হ (নামতা সড়োগড়ো হওয়া)। [দেশি]।

সড়াত

সড়াক, সড়াত্ (সড়াত, সড়াৎ) [ saḍ়āka, saḍ়āt ] বি. সর্পাদির দ্রুতগতির মতো বেগসূচক শব্দ। [ধ্বন্যা]।

সড়াক

সড়াক, সড়াত্ (সড়াত, সড়াৎ) [ saḍ়āka, saḍ়āt ] বি. সর্পাদির দ্রুতগতির মতো বেগসূচক শব্দ। [ধ্বন্যা]।

সড়সড়

সড়সড় [ saḍ়-saḍ় ] বি. সাপ এবং অন্য সরীসৃপের দ্রুত গমনসূচক শব্দ (সড়সড় করে কী-একটা যেন চলে গেল, সড়সড় শব্দ হচ্ছে)। [ধ্বন্যা.]।