স সতা সতা [ satā ] বি. (প্রা. কা.) সতিন (‘গঙ্গা নামে সতা তার’: ভা. চ.)। [সং. সপত্নী]। সতাই বি. (প্রা. কা.) বিমাতা (‘শুন সুমিত্রা সতাই’: কৃত্তি)। সতাতো, সতাত বিণ. বৈমাত্র (সতাতোভাই)।
স সৎস্বভাব সৎস্বভাব [ sat-sbabhāba ] বি. ভালো স্বভাব; নৈতিকতা। ☐ বিণ. চরিত্রবান; সচ্চরিত্র। [সং. সত্1 + স্বভাব]।
স সৎসাহস সৎসাহস [ sat-sāhasa ] বি. ন্যায্য কথা বলার বা উচিতকাজ করার সাহস (সাত্যি কথাটা বলার মতো সত্সাহস কারও ছিল না)। [সং. সত্1 + সাহস]।
স সতর্ক সতর্ক [ satarka ] বিণ. 1 সাবধান (সতর্ক পাহারা); 2 অবহিত; 3 সজাগ (রাতে একটু সতর্ক থেকো)। [সং. সহ + তর্ক]। বি. সতর্কতা। সতর্কীকরণ বি. সাবধান করে দেওয়া। সতর্কীকৃত বিণ. সাবধান করে দেওয়া হয়েছে এমন।
স সতত সতত [ satata ] ক্রি-বিণ. সর্বদা, নিরন্তর (সতত ক্রিয়াশীল, সতত বৃদ্ধিশীল)। [সং. সম্ + √ তন্ + ত]।