সত্ত্ব

সত্ত্ব [ sattba ] বি. 1 সত্তা, অস্তিত্ব (তত্সত্ত্বেও, ধনসত্ত্বেও অভাবগ্রস্ত); 2 ত্রিগুণের শ্রেষ্ঠটি, সত্ত্বগুণ; 3 স্বভাব, প্রকৃতি (বোধিসত্ত্ব); 4 আত্মা; 5 প্রাণ; 6 চৈতন্য; 7 শক্তি, পরাক্রম (মহাসত্ত্ব নৃপতি); 8 সাহস; 9 প্রাণী, জীব (অন্তঃস্বত্ত্বা); 10 পদার্থ, বস্তু; 11 (বাং.) রস বা রসদ্বারা প্রস্তুত খাবার (আমসত্ত্ব)। সত্ত্বেও অব্য. কোনো কিছু থাকলেও বা ঘটলেও-এই অর্থবোধক (বারবার বলা সত্ত্বেও করল না, ধনসত্ত্বেও অভাব)।

সত্তা

সত্তা [ sattā ] বি. 1 অস্তিত্ব (ব্যক্তিসত্তা, জাতীয় সত্তা); 2 বিদ্যমানতা; 3 নিত্যতা; 4 উত্পত্তি; 5 শ্রেষ্ঠতা, উত্কর্ষ; 6 সাধুতা। [সং. সত্ + তা]।

সতেরো

সতেরো [ satērō ] বি. বিণ. ১৭ সংখ্যা বা সংখ্যক। [প্রাকৃ. সত্তারহ < সং. সপ্তদশ]। সতেরোই বি. বিণ. মাসের সতেরো তারিখ বা তারিখের।

সতেজ

সতেজ [ satēja ] বিণ. 1 তেজযুক্ত, তেজি (বার্ধক্য সত্ত্বেও সতেজ); 2 তেজস্বী। [সং. সহ + বাং. তেজ]।

সতৃষ্ণ

সতৃষ্ণ [ satṛṣṇa ] বিণ. 1 পিপাসিত, তৃষ্ণাযুক্ত; 2 (আল.) স্পৃহাযুক্ত, লালায়িত (সতৃষ্ণনয়নে)। [সং. সহ + তৃষ্ণা]।

সতুষ

সতুষ [ satuṣa ] বি. তুষযুক্ত, ধানের খোসাযুক্ত। [সং. সহ + তুষ]।

সতীর্থ

সতীর্থ [ satīrtha ] বি. একই সময়ে একই গুরুর ছাত্র; সহপাঠী, সহাধ্যায়ী; একই শ্রেণির ছাত্র। [সং. স (সমান) + তীর্থ (গুরু)]।

সত্তর

সত্তর [ sattara ] বি. বিণ. ৭০ সংখ্যা বা সংখ্যক। [সং. সপ্ততি]।

সত্তম

সত্তম [ sattama ] বিণ. 1 অত্যুত্তম; 2 সর্বোত্কৃষ্ট, শ্রেষ্ঠ (পুরুষসত্তম); 3 সাধুতম। [সং. সত্ + তম]।

সতেরোই

সতেরোই বি. বিণ. মাসের সতেরো তারিখ বা তারিখের।